আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

পুরানের ‘সাইক্লোনে’ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক

পুরানের ‘সাইক্লোনে’ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক

এলএবাংলাটাইমস

নিকোলাস পুরানের গন্তব্য যেন একটিই। তা হলো বাউন্ডারি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম মৌসুমের ফাইনালে সিয়াটল অর্কাসের বোলারদের বেধড়ক পিটিয়েছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটারের ‘সাইক্লোন’ হতাশ হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না সিয়াটল অর্কাসের। পুরানের বিধ্বংসী সেঞ্চুরিতে হেসেখেলে টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা জিতল এম আই নিউ ইয়র্ক। সিয়াটলকে ৭ উইকেটে হারিয়েছে নিউ ইয়র্ক। 

১৮৪ রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় নিউ ইয়র্ক। ইনিংসের তৃতীয় বলে স্টিভেন টেলরকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। এরপরই উইকেটে আসেন নিউ ইয়র্কের অধিনায়ক পুরান। প্রথম বল ডট দিলেও শেষ দুই বলে ছক্কা মেরে সাইক্লোনের পূর্বাভাস দেন পুরান। উইন্ডিজ বাঁহাতি ব্যাটার এরপর ঝড় তুলেছেন তৃতীয় ওভারে। ডোয়াইন প্রিটোরিয়াসকে ৩ ছক্কা ও ২ চার মারেন পুরান। এই ওভার থেকে নিউ ইয়র্ক নিয়েছে ২৮ রান। ওপেনার শায়ান জাহাঙ্গীরকে নিয়ে শুরুর ধাক্কা ভালোই সামলেছেন পুরান। দ্বিতীয় উইকেটে পুরান-জাহাঙ্গীর ২৭ বলে ৬২ রানের জুটি গড়েন। ১১ বলে ১০ রান করা জাহাঙ্গীরকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েইন পারনেল। 

টেলর, জাহাঙ্গীরের বিদায়ে নিউ ইয়র্কের স্কোর ৫ ওভারে ২ উইকেটে ৬২ রান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। ব্রেভিস আর কি ব্যাটিং করবেন, দর্শক হয়ে সতীর্থ পুরানের বিধ্বংসী ব্যাটিং দেখছিলেন। সিয়াটলের কোনো বোলারই রক্ষা পাননি পুরানের সাইক্লোন থেকে। ইনিংসের ১২ তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি করেছেন নিউ ইয়র্ক অধিনায়ক। তিন অঙ্ক ছুঁতে ক্যারিবীয় এই ব্যাটারের লেগেছে ৪০ বল। পুরানের সেঞ্চুরি করার পরের ওভারেই উইকেট হারায় নিউ ইয়র্ক। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়েছেন ১৮ বলে ২০ রান করা ব্রেভিস। তৃতীয় উইকেটে পুরান-ব্রেভিস ৪৪ বলে ৭৫ রানের জুটি গড়েন। ১২.২ ওভারে নিউ ইয়র্কের স্কোর তখন ৩ উইকেটে ১৩৭ রান। 

৩ উইকেট পড়লেও নিউ ইয়র্কের জয় তখন অনেকটাই নিশ্চিত। টিম ডেভিডকে নিয়ে দলকে আরও দ্রুত গতিতে জয় এনে দেন পুরান। ১৫ তম ওভার বোলিংয়ে আসা হারমিত সিংয়ের ওভার থেকে ২৪ রান নেয় নিউ ইয়র্ক। যেখানে শেষ চার বলে ৪,৬, ৬,৬ মারেন পুরান। এরপর ১৬ তম ওভারের শেষ বলে নিউ ইয়র্ককে শিরোপা জয়ের আনন্দে ভাসান এই বাঁহাতি ব্যাটার। ক্যামেরন গ্যাননকে চার মারার পর পুরান উঠেছেন ডেভিডের কোলে। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরান। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন নিউ ইয়র্ক অধিনায়ক। 

টস হেরে আজ প্রথমে ব্যাটিং পায় সিয়াটল অর্কাস। প্রথমে ব্যাটিং পেয়ে দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও টম ব্যান্টন আক্রমণাত্মক শুরু করেন। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে জোবার্গ করে ৪৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে সিয়াটল। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন কুইন্টন ডি কক। ৫২ বলের ইনিংসে ৯ চার ও ৪ ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিউ ইয়র্ক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও ট্রেন্ট বোল্ট। রশিদ ৪ ওভারে খরচ করেছেন ৯ রান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত