আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফুটবল থেকে অবসরে বুফন

ফুটবল থেকে অবসরে বুফন

এলএবাংলাটাইমস

অবশেষে গ্লাভসজোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন তিনি। ২৮ বছরের ক্যারিয়ার শেষে নিজের শৈশবের ক্লাব পার্মার জার্সিতেই শেষ ম্যাচ খেলেছেন তিনি। 

ক্লাব পার্মাকে জানিয়ে দিয়েছেন, তিনি। চুক্তি বাতিল করতে চান। কিংবদন্তির চাওয়ায় সায় দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দ্রুতই তার সঙ্গে চুক্তি বাতিলের কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। যদিও এই কিংবদন্তিকে নিজেদের দলে ভেড়াতে চেষ্টা করছে সৌদি লিগের বিভিন্ন ক্লাব। তবে, সব প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছেন এই কিংবদন্তি গোলরক্ষক।  

১৯৯৫ সালে পার্মার জার্সিতে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। ২০০১ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন তিনি। এরপরই চলে আসেন জুভেন্টাসে। তুরিনের বুড়িদের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্লাবটিতে।

২০০৬ সালে অনিয়মের দায়ে জুভেন্টাস ২য় বিভাগে নেমে যায়। সেবার জুভেন্টাসের সকল তারকা ক্লাব ছেড়ে গেলেও রয়ে যান বুফন। আরেক কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরোকে নিয়ে জুভেন্টাসকে ফিরিয়ে আনেন শীর্ষ বিভাগের ফুটবলে। একইবছর ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপ শিরোপাও। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অতিমানবীয় পারফর্ম্যান্স আজ্জুরিদের এনে দেয় তাদের চতুর্থ বিশ্বকাপ।   

২০১৮-১৯ মৌসুমে এক বছরের জন্য চলে যান ফ্রান্সের ক্লাব পিএসজিতে। এরপর আবার জুভেন্টাসে ফিরে এসে খেলেন ২০১৯-২১ মৌসুম। এরপর ফিরে গিয়েছেন নিজের প্রথম ক্লাব পার্মায়। সেখান থেকেই অবসরের ঘোষণা দিলেন তিনি। 

বুফন ইতালির হয়ে ১৯৯৭-২০১৮ পর্যন্ত ১৭৬ ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৭৫ ম্যাচ। ফুটবলের প্রায় সব শিরোপা জেতা বুফন অবশ্য জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একমাত্র এই আক্ষেপ নিয়েই অবসরে যাচ্ছেন তিনি। 

অবসরের পরেও ফুটবলের সাথেই থাকছেন বুফন। ফুটবল ইতালিয়া জানিয়েছে, ইতালি জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে যোগ দিচ্ছেন তিনি। চলতি বছরের শুরুতে আরেক কিংবদন্তি ফুটবলার জিয়ানলুকা ভিয়াল্লির মৃত্যুর পর থেকেই এই পদটি খালি আছে। সেখানেই এবার বসতে চলেছেন ‘জিজি’ বুফন। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত