আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পিএসজি ছাড়ার কথা ভাবছেন এনরিকে!

পিএসজি ছাড়ার কথা ভাবছেন এনরিকে!

স্প্যানিশ কোচ লুইস এনরিকে পিএসজির চাকরি নিয়েছেন এক মাস। সবে প্রাক মৌসুম শেষ করেছেন। এখনও মৌসুম শুরু হয়নি। এর মধ্যে তিনি পিএসজি ছাড়ার কথা ভাবছেন বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন বেরিয়েছে।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, এনরিকে পিএসজি ছাড়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কারণ পিএসজির স্কোয়াড ও প্রজেক্ট নিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরক্ত তিনি।

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি। তাকে বিক্রির বিষয়ে যথাযথভাবে সমঝোতায় আসতে পারছে না লা প্যারিসিয়ানরা। ওদিকে উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পিএসজি। তাতেও এমবাপ্পে ধাক্কা সামলে ওঠা সম্ভব হচ্ছে না।

লুইস এনরিকেকে পিএসজির চাকরিতে এনেছিলেন দলটির স্পোর্টিং ডাইরেক্টর লুইস কাম্পোস। তিনিও নাকি পিএসজিতে থাকছেন না। আবার এনরিকের প্রথম দায়িত্ব ছিল এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখা। সেখানেও তিনি ব্যর্থ। সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় দায়িত্ব ছাড়তে পারেন তিনি।

তবে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো পিএসজির মুখপাত্রের বরাত দিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাকে পিএসজির সূত্র বলেছে, ‘এই গুঞ্জনটা এতোটাই হাস্যকর যে পাত্তা দেওয়ার প্রয়োজনই নেই।’ এনরিকের সঙ্গে লুইস কাম্পোসের দায়িত্ব ছাড়ার বিষয়টিও পুরোপুরি ভিত্তিহীন বলা হয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত