আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

রিপোর্টারকে ডেটিং এর প্রস্তাব দেয়ায় ক্রিস গেইলের জরিমানা

রিপোর্টারকে ডেটিং এর প্রস্তাব দেয়ায় ক্রিস গেইলের জরিমানা

টেলিভিশন রিপোর্টারকে সাক্ষাৎকারের মাঝেই ডেটিং এর প্রস্তাব দেন ক্রিস গেইল
টেলিভিশনে লাইভ ইন্টারভিউ দেয়ার সময় মহিলা টিভি রিপোর্টারকে ডেটিং এর প্রস্তাব দিয়েছিলেন ওয়েষ্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। এজন্যে ‘অসঙ্গত আচরণের’ অভিযোগে এখন তাকে দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে।
ক্রিস গেইল গতকাল সোমবার টিভি সাংবাদিক মেল মিকলকলিনকে এই সাক্ষাৎকার দেন।
টেলিভিশনে তাৎক্ষণিক প্রচারিত এই সাক্ষাৎকারের এক পর্যায়ে ক্রিস গেইল তাকে বলেন, “তোমার চোখ জোড়া প্রথম বারের মতো দেখতে পেয়ে ভালো লাগছে। আশা করি আমরা এর পর একসঙ্গে ড্রিংক করতে যেতে পারি। লজ্জায় রাঙা হয়ে উঠো না।”
ক্রিস গেইলের এই কান্ড নিয়ে সমালোচনার ঝড় উঠে। এজন্যে অবশ্য তিনি ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি বলছেন, তার ডেটিং এর প্রস্তাব নিয়ে যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তা একটু বাড়াবাড়ি।
ক্রিস গেইল ‘মেলবোর্ণ রেনিগেডস’ দলের হয়ে খেলেন। তার দল গতকালের টি টুয়েন্টি ম্যাচে ‘হবার্ট হারিকেনকে’ পাঁচ উইকেটে হারায়।
এই ম্যাচের পরই ক্রিস গেইল অস্ট্রেলিয়ার নেটওয়ার্ক টেন টেলিভিশনের মেল মিকলকলিনকে এই সাক্ষাৎকার দেন।
একজন সুপরিচিত মহিলা ক্রীড়া সাংবাদিককে এভাবে লাইভ টেলিভিশনে ডেট করার প্রস্তাব দিয়ে ক্রিস গেইল বিতর্কের ঝড় তোলেন।
অনেকেই তাঁর এই আচরণকে ‘সেক্সিষ্ট’ বলে নিন্দা করে।
মেল মিকলকলিন বলেন, “ক্রিস গেইলের এই আচরণে তিনি কিছুটা হতাশ হয়েছেন, লাইভ টেলিভিশনে তিনি এরকম কথাবার্তার অংশ হতে চান না।”
তবে ক্রিস গেইল বলেছেন, তিনি মিকলকলিনকে অপমান বা কোন অশ্রদ্ধা দেখানোর উদ্দেশ্যে একথা বলেননি। এজন্যে যদি মিকলকলিন আঘাত পেয়ে থাকেন, সেজন্যে তিনি দু:খ প্রকাশ করছেন

শেয়ার করুন

পাঠকের মতামত