আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মুশফিকের হাত ধরে মঞ্চে বিশ্বকাপ ট্রফি

মুশফিকের হাত ধরে মঞ্চে বিশ্বকাপ ট্রফি

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় অবস্থান করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। গতকাল পদ্মাসেতু ঘুরে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফিটি আনা হয়েছে। সকালের আনুষ্ঠানিক আয়োজনে স্টেডিয়ামের মঞ্চে সোনালী ট্রফিটি উঠেছে মুশফিকুর রহিমের হাত ধরে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামেই থাকে এই ট্রফি।

ড্রেসিংরুম থেকে মুশফিক যখন ট্রফিটা নিয়ে এলেন, তার আগেই মঞ্চে আসেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। তাদের সারিবদ্ধভাবে দাঁড় করান ম্যানেজার নাফিস ইকবাল। শেরে বাংলা স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে মুশফিক ট্রফি রাখেন। এরপর সবাই একসঙ্গে তুললেন ছবি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরাও। তাদের সঙ্গে থাকলেন কোচিং স্টাফের প্রায় সব সদস্য। ছুটি কাটিয়ে না ফেরায় অবশ্য ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

গ্রুপ ছবি তোলার পর আলাদা করেও ছবি তোলেন ক্রিকেটাররা। কখনো তানজিম সাকিব, কখনো ফটোগ্রাফারের দায়িত্ব নেন রিশাদ হোসেন। ট্রফি ছেড়ে যাওয়ার আগে তো চুমুই এঁকে দিয়ে যান শামীম হোসেন পাটোয়ারী। ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো সেশন-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরাও। তাদের চোখেমুখেও ছিল উচ্ছ্বাস ও আনন্দের প্রতিচ্ছবি।

এরপর ট্রফি নিয়ে আসা হয় মিডিয়া প্লাজায়। ততক্ষণে অবশ্য কাঁচের বাক্সে বন্দি করা হয়। সেখানে বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্র, গণমাধ্যম কর্মী ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ছবি তোলেন। নারী ক্রিকেটাররা দল বেঁধে এসেছিলেন ট্রফির সঙ্গে ছবি তুলতে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্ষুদে শিক্ষার্থীরাও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।

ট্রফির সঙ্গে ছবি তুলেছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, 'আসলে কাচে বন্দি ট্রফির সঙ্গে তুলেছি। হাতে নিয়ে তুলতে পারলে ভালো হতো। আশা করি, সেই স্বপ্নও একদিন পূরণ হবে।' আগামীকাল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীরা দেখার সুযোগ পাবেন ট্রফিটি। সেখানে নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তোলার সুযোগ পাবেন সাধারণ জনগণ। এতে কোনো ধরনের টিকিট কাটতে হবে না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত