আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কলকাতার ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে হঠাৎ আগুন

কলকাতার ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে হঠাৎ আগুন

বিশ্বকাপের প্রস্তুতির জন্য সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ চলছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ড্রেসিং রুমে হঠাৎ আগুন লাগে। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় ড্রেসিং রুম। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পুড়ে গেছে খেলোয়াড়দের সরঞ্জাম।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দুই মাস। এই মাঠে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। এই দুর্ঘটনায় বিশ্বকাপের আয়োজন ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। দমকলের এক কর্মকর্তা বলেন, ড্রেসিং রুমে খেলোয়াড়দের ব্যবহারের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। আগুন লাগার পর সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তের পর দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বড় কোনো ক্ষতি না হলেও সাজঘরের মধ্যে রাখা খেলায়াড়দের সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির মধ্যে শনিবার ইডেন পরিদর্শন করেন আইসিসির প্রতিনিধি দল। ইডেনের কাজ পরিদর্শন করে ওই দল খুশিও হয়েছিল। ড্রেসিং রুম, কর্পোরেট বক্স, মিডিয়া সেন্টার ও ধারাভাষ্যকারদের বক্স ঘুরে দেখেন তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেন গার্ডেন্স সম্পূর্ণভাবে সাজিয়ে ফেলার কথা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তারা সব কাজ শেষ করবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আইসিসির প্রতিনিধি দলটি আরেক একবার ইডেন পরিদর্শনে আসার কথা। তারপরই ফিট ঘোষণা করা হবে ইডেনকে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত