আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আর্জেন্টিনার জালে গুনে গুনে ১০ গোল ব্রাজিলের

আর্জেন্টিনার জালে গুনে গুনে ১০ গোল ব্রাজিলের

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবল কিংবা বিচ সকারেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে। বৃহস্পতিবার (১০ আগস্ট) টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে স্রেফ উড়ে গেছে আর্জেন্টিনা। তারা হেরেছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে শেষ চারে উঠে গেছে ব্রাজিল।

১০ দলের এই টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের গ্রুপপর্বের ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। অন্যদিকে, কেবল একটিতে জিততে পেরেছে আর্জেন্টিনা। যার ফলে গ্রুপ পর্বেই ছিটকে গেছে তারা।

ব্রাজিল ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে চিলি, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। শেষ চারে সেলেসাওদের প্রতিপক্ষ চিলি আর অপর সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামবে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

গত ৫ আগস্ট চিলিতে পর্দা উঠেছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের। আগামী ১৩ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত