আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইনস্টাগ্রামে ৬০ কোটির ইতিহাস গড়লেন রোনালদো, প্রতি পোস্টে আয় কত?

ইনস্টাগ্রামে ৬০ কোটির ইতিহাস গড়লেন রোনালদো, প্রতি পোস্টে আয় কত?

ইনস্টাগ্রামে ইতিহাস গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে পর্তুগিজ যুবরাজের ফলোয়ারের সংখ্যা এখন ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি!

আল-নাসরের ফরোয়ার্ড বিশ্বের প্রথম ব্যক্তি, যার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটিতে পৌঁছেছে, যা কিনা নতুন এক ইতিহাস।

রোনালদো ২০২২ সালের নভেম্বরে ৫০০ মিলিয়ন ফলোয়ারে পৌঁছেছিলেন এবং তিনি গত বছরের ফেব্রুয়ারিতে ৪০০ মিলিয়নে পা রাখেন। এর আগে ২০২১ সালের জুন মাসে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তার ফলোয়াড় সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছুঁয়ে ছিল।

গত মাসেই ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট নির্বাচিত হন রোনালদো। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচ কিউ জানিয়েছে, রোনালদো ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকা নির্বাচিত হয়েছেন। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন তিনি।

অন্যদিকে ইনস্টাগ্রামে লিওনেল মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে থাকেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সারা বিশ্বের তারকাদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো ও মেসি। তারা গায়িকা সেলেনা গোমেজ, টেলিভিশনের তারকা কাইলি জেনার, অভিনেতা ডোয়েন 'দ্য রক' জনসনকে পিছনে ফেলেছেন।

ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা সেরা ২০ জন তারকার মধ্যে আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে, ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র, ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার হিসেবে অবশ্য নেইমারের চেয়ে অনেকটা পিছিয়ে এমবাপে। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে এমবাপের দ্বিগুণ আয় করেন নেইমার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত