আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সৌদির কোচ হচ্ছেন মানচিনি

সৌদির কোচ হচ্ছেন মানচিনি

হুট করেই ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারার ব্যর্থতার পরও ইতালির ফুটবল ফেডারেশন তার ওপর আস্থা রেখেছিল। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। এর তিন বছর আগেই সরে পড়েন ৫৮ বছর বয়সী এই কোচ।

এবার নতুন চ্যালেঞ্জ নিতে সৌদি আরব যাচ্ছেন ইতালিয়ান এই কোচ। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল রিয়াদ জানিয়েছে, সৌদি আরবের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মানচিনি। তিন বছরের জন্য রেকর্ড অর্থে তাকে কোচ বানাতে চায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো দলটি। গত মার্চে হার্ভে রেনার্ড সৌদি আরবের দায়িত্ব ছাড়েন। এরপর থেকে দলটির ডাগআউট ফাঁকা রয়েছে।

মানচিনি যদি সত্যিই দায়িত্ব নেন, তাহলে সৌদি আরবের প্রথম ইতালিয়ান কোচ হবেন তিনি। এছাড়া সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ ও ১৯তম ইউরোপিয়ান কোচ হবেন তিনি। সৌদির দায়িত্ব পেলে মানচিনির প্রথম এসাইনমেন্ট হবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাই।

২০১৮ সালে ইতালি জাতীয় দলের দায়িত্ব নেন রবার্তো মানচিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা পায়নি ইতালি। পরবর্তী প্রজেক্ট দাঁড় করাতে দায়িত্ব নেন সাবেক ইতালিয়ান স্ট্রাইকার ও ম্যানচেস্টার সিটির এই কোচ।

তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলতে থাকে আজ্জুরিরা। যার ফলশ্রুতিতে ২০২১ সালে ইউরো জেতে। কাতার বিশ্বকাপে জায়গা পাওয়ার আগেই তার দলকে বিশ্বকাপের ফেবারিট বলা হচ্ছিল। কিন্তু হুট করে পা হড়কে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মানচিনির অধীনে ইতালি ৩৭ ম্যাচে জয় পেয়েছে, ১৫ ম্যাচে ড্র করেছে এবং হেরেছে মাত্র নয়টি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত