আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে দল পেলেন নাসির ও ইলিয়াস

যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে দল পেলেন নাসির ও ইলিয়াস

যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হবে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। ১০ দিনের এই আসরে মাঠে গড়াবে ২৫ ম্যাচ। এই টুর্নামেন্টে খেলবেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটাররা। মাঠ মাতাবেন বাংলাদেশি নাসির হোসেন, ইলিয়াস সানিরাও।

১০ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৭ আগস্ট। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল। সেগুলো হলো- আটলান্টা ফায়ার, ক্যালিফোর্নিয়া নাইটস, মররিসভিল ইউনিটি, নিউ ইয়র্ক ট্রাইটনস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স এবং টেক্সাস চার্জার্স।

ছয় দলই মাঠে নামবে শিরোপা জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে। ৬ দলের ১০ দিনের এই টুর্নামেন্ট আয়োজন করা হবে ফ্লোরিডার লাউডারহিল শহরের ব্রোয়ার্শ কাউন্টি স্টেডিয়ামে।

টুর্নামেন্ট শুরুর আগের দিন আয়োজক প্রতিষ্ঠান টি টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজি উল মূলক বলেন, 'গত কয়েকবছর ধরে টি-টেন ক্রিকেট বেশ উন্নতি করছে। আবুধাবি, জিম্বাবুয়েতে সফল টুর্নামেন্ট আয়োজনের পর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেও এই আয়োজন এনেছি। আমরা আশাবাদী এই দেশের ক্রিকেট ভক্তদের আমরা আকৃষ্ট করতে পারব।'

ইউএস মাস্টার্স টি টেন লিগেত প্রধান নির্বাহী রিতেশ প্যাটেল বলেন, 'এটা আমাদের জন্য দারুণ সময়। টুর্নামেন্টে ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিবে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতামূলক টুর্নামেন্ট হবে বলেও আশাবাদী। পুরো বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য এটা দারুণ উপহার।'

আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আটলান্টা ফায়ারের মুখোমুখি হবে টেক্সাস চার্জারস।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত