আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অল্প সময়ের মধ্যেই মায়ামিতে প্রথম শিরোপা জিতলেন মেসি

অল্প সময়ের মধ্যেই মায়ামিতে প্রথম শিরোপা জিতলেন মেসি

নতুন ঠিকানায় এসে খুব অল্প সময়ের মধ্যেই শিরোপার স্বাদ পেলেন লিওনেল মেসি। লিগস কাপের ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকার শেষে শিরোপা জয়ের আনন্দে ভাসে তার দল ইন্টার মায়ামি। দলকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ৭ ম্যাচ ১০ গোল করেছেন মেসি।

রোববার জিওডিস পার্কে লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতার পর সাডেন ডেথে ন্যাশভিল এসসিকে ১০-৯ গোল হারিয়েছে মায়ামি।

ম্যাচের শুরু থেকেই মায়ামির সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে ন্যাশভিল এসসি। আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। তবে ম্যাচের ২৩ মিনিটে মেসি ম্যাজিকে লিড পায় মায়ামি। তার গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ন্যাশভিল এসসি। ম্যাচের ম্যাচের ৫৭ মিনিটে ম্যাচে ফিরে তারা। ফাপা পিকাল্টের গোলে ম্যাচে সমতা আনে ন্যাশভিল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে সমতায় থেকে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এরপর শিরোপা নির্ধারণে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। নাটকীয় টাইব্রেকারে শেষ পর্যন্ত সাডেন ডেথে জিতে শিরোপা জয়ের উৎসবে মাতে মায়ামি। সেইসঙ্গে নিজের ৪৪তম শিরোপা জিতে নেয় বিশ্বচ্যাম্পিয়ন মেসি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত