আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টিকিট বিক্রি শুরু আজ

টিকিট বিক্রি শুরু আজ

একটি করে দিন যাচ্ছে আর এগিয়ে আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পর্দা ওঠার দিন। আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। খেলা অনুষ্ঠিত হবে ৪৮টি। এর আগে অনুষ্ঠিত হবে ১০ টি প্রস্তুতি ম্যাচ। আর এই টুর্নামেন্টটির টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে।

এবার ঘরে বসেই বিশ্বকাপ ম্যাচের টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। গেল ১৫ আগস্ট থেকেই আইসিসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সেখানে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারাই কেবল আজ থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। এছাড়া এবার যেহেতু বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই টিকিট বিক্রির প্ল্যাটফরম হিসেবে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশো (BookMyShow) থেকেও ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচসহ সবগুলো ম্যাচের টিকিট কেনা যাবে। ধাপে ধাপে সাত দফায় ছাড়া হবে বিশ্বকাপের ৫৮টি ম্যাচের টিকিট।

এদিকে মূলপর্বের টিকিট বিক্রি চলতি মাস থেকে শুরু হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিট পাওয়া যাবে আগামী ১৫ সেপ্টেম্বর। এবারের বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফলে সরাসরি উপস্থিত হয়ে টিকিট কাটা বাধ্যতামূলক। টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন আইসিসির বাণিজ্যিক সহযোগী ‘মাস্টারকার্ড’ এর ব্যবহারকারীরা। তাদের জন্য বিশেষ প্রি-সেল উইন্ডো খোলা থাকবে। যেখানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকে বিশ্বকাপের টিকিট বুক করতে পারবেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত