আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নাটকীয় জয় পেল পাকিস্তান

নাটকীয় জয় পেল পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারের নাটকীয়তায় এক উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। হাম্বানটোটায় রোমাঞ্চকর এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল বাবর আজমের দল।

৩০১ রানের বড় লক্ষ্যে খেলতে নেম শেষ ১২ বলে পাকিস্তানের দরকার ছিল ২৭ রান। হাতে ছিল মাত্র দুই উইকেট। ম্যাচটা তখন আফগানদের দিকেই। ৪৯তম ওভারের শেষ দুই বলে আবদুল রহমানকে চার আর ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের আশা জাগান শাদাব খান।

শেষ ওভারে তাই জয়ের জন্য দরকার পড়ে ১১ রান। ফজলহক ফারুকি বল ছোড়ার আগেই শাদাব ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। এই সুযোগে তাকে মানকাডিং করেন ফারুকি। মাঠ ছাড়ার আগে ৩৫ বলে ৪৮ করেন তিনি। তারপরও শেষ ওভারে প্রয়োজনীয় ১১ রান তুলে নেন নাসিম শাহ ও হারিস রউফ।

শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান নাসিম। পরের দুই বলে নেন এক। ফলে শেষ তিন বলে লাগে ৬ রান। হারিস রউফ ৩ নিয়ে স্ট্রাইক দেন নাসিমকে। এবার তিনি সজোরে ব্যাট হাঁকিয়ে চার মারেন। এতে এক বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন ইমাম উল হক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে মনে রাখার মতো সূচনা এনে দেন দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম। তাদের ২২৭ রানের জুটিটি দেশের দ্বিতীয় সেরা জুটি। ১০১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৮০ রানে ইব্রাহিমের আউটে জুটিটি ভেঙে যায়। ৪৫তম ওভারে গুরবাজকেও হারায় আফগানিস্তান। আউট হওয়ার আগে ১৫১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৫১ রান করেছেন তিনি।

আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। গত বছর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইব্রাহিম জাদরানের ১৬২ রানের ইনিংসটি ওয়ানডেতে আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ।

ইব্রাহিম ও গুরবাজের পর আর কেউ খুব বড় কোনো ইনিংস খেলতে না পারলেও ৫০ ওভারে ৫ উইকেটে ৩০০ রান তুলতে পারে আফগানরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত