আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কেন অধিনায়কত্ব ছেড়েছিলেন তামিম?

কেন অধিনায়কত্ব ছেড়েছিলেন তামিম?

শুধু ইনজুরির কারণেই অধিনায়কত্ব ছাড়েন নি তামিম ইকবাল। দলের ভেতরে এবং বাইরের পরিবেশ পক্ষে না থাকায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক।

তামিম ইকবালকে নিয়ে গত দুই মাসে কতো কান্ডই না ঘটে গেল। সিরিজ চলাকালীন হুট করেই অবসরের ঘোষণা দিলেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে শেষমেশ ফিরলেও ছাড়লেন অধিনায়কত্ব। এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও ফিট রাখতে চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

রিহ্যাব প্রক্রিয়া ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন তামিম। পিঠের ব্যথাটা এখন আর নেই। ইংল্যান্ড থেকে দিয়ে আসা ইনজেকশনগুলো কাজ করছে ভালোভাবেই। মিরপুরে প্রতিদিন অনুশীলন আর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা চলছে একসঙ্গে। এশিয়া কাপের দলে না থাকাতেই হয়তো আপাতত আলোচনার কোথাও নেই তামিম ইকবাল।

কিন্তু দল যখন শ্রীলঙ্কায়, তখন ঠিকই একটা বোমা ফাটালেন সাবেক অধিনায়ক। জানালেন, ইনজুরির জন্য অধিনায়কত্ব ছাড়েননি তিনি। বরং জাতীয় দলের ভেতরে-বাইরে সম্পর্কের অবনতি আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্বের কারণেই আর্মব্যান্ড খুলেছেন তামিম।

এ প্রসঙ্গে তামিম বলেন, 'আমি যদি কারো ওপর সন্তুষ্ট না থাকি বা কেউ যদি আমার ওপর সন্তুষ্ট না থাকে তাহলে এত বড় ইভেন্টে (বিশ্বকাপে) আপনি যদি শুধু পজিশনটাকে (অধিনায়কত্ব) ধরে রাখেন- ভালোভাবে যোগাযোগ করতে পারছেন না বা একটা অস্বস্তি থেকে যাচ্ছে, তো এটা দলের মধ্যে একটা প্রভাব ফেলবেই। আমি সেই স্বার্থপর ব্যাক্তিটা হতে চাইনি। আমার জন্য ৫ শতাংশও যদি দলের ওপর প্রভাব পড়ে তাহলে সেটা আমি চাই না।

দায়িত্ব ছেড়ে এখন মুক্ত ক্রিকেটার তামিম। চেষ্টা করে যাচ্ছেন ফিট হতে। কিন্তু এখন পর্যন্ত নতুন অধিনায়ক কিংবা কোচ কারও সঙ্গেই কোনো কথা হয়নি তার, ‘এখনও অধিনায়ক কিংবা কোচের সঙ্গে দেখা হয়নি। এটা নিয়ে আমি আঙুল একদিকে দিব না, দুই দিকেই। শুধু একজনকে দোষ দেওয়া উচিত না। কারণ আমিও তো যোগাযোগ করিনি।’

অধিনায়কত্বটা এখন আর নেই। অবসর কান্ড এবং ওয়ানডে অধিনায়কত্ব ছাড়া নিয়েও জলঘোলা হয়েছে বেশ। এতোকিছুর পরে আবার ড্রেসিংরুমে দলের সঙ্গে স্বাভাবিক হতে পারবেন কিনা এমন প্রশ্নে তামিম বলেন, 'ওই পরিবেশে আমাকে আবার ফেরানোর দায়িত্বটা আমার না। আমার দায়িত্ব ফিট হওয়া। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়া। এটা আমার দায়িত্ব। সব দায়িত্ব আমার না, সব জায়গায় মানিয়ে নেয়াটা তো আমার কাজ না। এটার জন্য আমাদের অনেক মানুষ আছে, আমাদের বড়সড় একটা বোর্ডও আছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত