আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপের সূচি ও ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

এশিয়া কাপের সূচি ও ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ ২০২৩। আগামী অক্টোবর থেকে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেটা মাথায় রেখে এবার ৫০ ওভারের এশিয়া কাপ আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে হাইব্রিড মডেলে হবে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে দেখে নিন কেমন হলো- প্রতিযোগিতার ৬টি দল, কোন দেশ কোন গ্রুপে- থেকে শুরু করে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি।

পূর্ণাঙ্গ ৬টি দল
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, সলমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহম্মদ রিজওয়ান, মোহম্মদ হরিস, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, মোহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল।

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোহম্মদ নাইম।

শ্রীলঙ্কা: দাসুন শনাকা (অধিনায়ক), পথুম নিশাংকা, দ্বিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিত আসলঙ্কা, সাদিরা সমরবিক্রমা, ধনঞ্জয় ডিসিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডুনিথ বেলালেজ, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, দুষ্মন্ত চামিরা, দিলশান মদুশংঙ্কা, মথিশা পাথিরানা।

আফগানিস্তান: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহম্মদ নাবী, রাশিদ খান, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, ফজলহক ফারুকি, গুলবদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, নুর আহমেদ, আবদুল রহমান, শরফউদ্দিন আশরাফ, সেলিম সাফি ও ইকরাম আলীখিল।

নেপাল: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুটরেল, আসিফ শেখ, ললিত রাজবংশী, মিম সারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং, সন্দীপ লামিছানে, করণ কেসি, গুলশন ঝা, আসিফ শেখ, সোমপাল কামি, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোড়া অর্জুন সাউধ, এবং শ্যাম টাকাল।

এশিয়া কাপের গ্রুপ বিন্যাস: গ্রুপ ‘এ’: পাকিস্তান (এ১), ভারত (এ২), নেপাল (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে নেপাল অর্থাৎ এ১ বা এ২)

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা (বি১), বাংলাদেশ (বি২), আফগানিস্তান (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে আফগানিস্তান অর্থাৎ বি১ বা বি২)

এশিয়া কাপের সম্পূর্ণ সূচি:

গ্রুপ পর্ব:

৩০ আগস্ট পাকিস্তান-নেপাল-মুলতান

৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা-ক্যান্ডি

২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান-ক্যান্ডি

৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান-লাহোর

৪ সেপ্টেম্বর ভারত-নেপাল-ক্যান্ডি

৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান-লাহোর

সুপার ফোর:

৬ অক্টোবর এ১-বি২-লাহোর

৯ অক্টোবর বি১-বি২-কলম্বো

১০ অক্টোবর এ১-এ২-কলম্বো

১২ অক্টোবর এ২-বি১-কলম্বো

১৪ সেপ্টেম্বর এ১-বি১-কলম্বো

১৫ সেপ্টেম্বর এ২-বি২-কলম্বো

ফাইনাল:

১৭ সেপ্টেম্বর সুপার ফোর১-সুপার ফোর২ -কলম্বো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত