আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ

ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ

উইন্ডিজ অনূর্ধ্ব-১৯
দলের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে
বাংলাদেশ যুবরা। ১৪টি মুখোমুখি
লড়াইয়ে ৯টিতে জয় পেয়েছে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বশেষ
ওয়ানডে সিরিজের ট্রফিও জিতেছে
(৪-৩) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং তা
ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেই। এ
কারণেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পূর্ব হোমে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে উইন্ডিজের
বিপক্ষে ফেভারিট বাংলাদেশ যুব দল।
আজ মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে
অবতীর্ন হওয়ার আগে এতোটাই
আত্মবিশ্বাসী কোচ মিজানুর রহমান
বাবুলÑ‘এর আগে আমরা ওয়েস্ট ইন্ডিজ
গিয়ে ওদের হারিয়ে এসেছি। তাই এখন
আরও বেশি আত্মবিশ্বাসী ছেলেরা।
আশা করি ভালো ফল হবে।’ ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে ২০১৩ সালের
অক্টোবরে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে
বাংলাদেশের যে দলটি খেলেছে, সেই
দলের খেলোয়াড় জুবায়ের এখন টেস্ট
ক্রিকেটার। আবু হায়দার রনি এবং
মোসাদ্দেক সৈকত বাংলাদেশ জাতীয়
দলের দরজায় নাড়ছে কড়া। ওই দলটির
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখনো
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক,
বর্তমান দলটিতে আছে শান্তসহ আরো
তিনজন। সে কারণেই অভিজ্ঞতায়
এগিয়ে থেকেই হোম সিরিজ শুরু করবে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ থেকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজটি
দু’দলের জন্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের
প্রস্তুতি সিরিজ হিসেবে হচ্ছে গণ্য। সে
কারণেই উন্নতির জায়গাগুলো এই সিরিজ
থেকে চিহ্নিত করার কথা ভাবছেন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ
বাবুলÑ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার
আগে উন্নতির অনেক জায়গা আছে,
সেগুলো নিয়ে আমরা কাজ করছি।
আমাদের ব্যাটসম্যানরা বিশ্বকাপের
আগে ধারাবাহিকভাবে রানে ফিরলে
এর চেয়ে স্বস্তির কিছু হতে পারে না।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ছন্দ ফিরে
পেতে,আত্মবিশ্বাস অর্জন করতে এই
সিরিজের দিকেই মনোযোগী
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচÑ‘
আমাদের মূল চিন্তা এখন ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ নিয়ে। আমরা এখনও ওদের দল
সম্পর্কে সেভাবে কিছু জানি না।
ইন্টারনেট থেকে নামিয়ে কিছু ধারণা
দেওয়ার চেষ্টা করিছি।’
প্রতিপক্ষ দলে বেশ ক’জন বাঁ হাতি
ক্রিকেটার থাকায় তা উদ্বেগের কারণ
নয় বলে মনে করছেন বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ দলের কোচÑ ‘ওদের যেমন
বাঁহাতি ব্যাটসম্যান বেশি, আমাদের
তেমন অফ স্পিনার বেশি। আশা করি
স্পিন আক্রমণ দিয়ে ওদের
ব্যাটসম্যানদের বিপদে ফেলা যাবে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মূলশক্তি
স্পিন দিয়েই উইন্ডিজ যুবাদের ঘায়েলের
কৌশল অধিনায়ক মিরজেরÑ ‘ওদের দলে
বেশ ক’জন বাঁ হাতি ক্রিকেটার আছে,
এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট।
কারণ, আমাদের দলে ৪ জন অফ স্পিনার
আছে। আমি তাদের নিয়ে খুব
আত্মবিশ্বাসী। আমাদের ব্যাটসম্যানরা
স্কোরবোর্ডে যদি রান তুলতে পারে
সেক্ষেত্রে বোলারদের জন্য কাজটা
সহজ হয়ে যাবে।’
সর্বশেষ ভারত সফরে ত্রিদেশীয়
ওয়ানডে টুর্নামেন্টে হতাশ করেছে
মিরাজ এন্ড কোং। সেখান থেকে
মনোবল চাঙ্গা করে অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপে অবতীর্ণ হতে মিরাজদের
চাই আসন্ন ওয়ানডে সিরিজের সব ক’টি
ম্যাচে জয়। মিরাজ সে লক্ষ্যের কথাই
জানিয়েছেনÑ‘তিন ম্যাচের সবগুলোই জয়
পাওয়া। জয় নিয়ে বিশ্বকাপে খেলতে
গেলে আমাদের আত্মবিশ্বাস অনেক
ভালো থাকবে।’ ভারত সফরে হতাশ
করেছে ব্যাটসম্যানরা। সে কারণেই
ব্যাটিংয়ের দিকেই ফোকাস দিতে চায়
অধিনায়ক মিরাজÑ ‘আমাদের মূল
ফোকাস থাকবে ব্যাটসম্যানদের উপরে।
ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা অনেক
ভালো। ওদের পেসারদের উপর যদি আমরা
কর্তৃত্ব করতে পারি তাহলে আমাদের
জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলাটা সহজ
হয়ে যাবে। এই সিরিজটি আমাদের জন্য
গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে প্রস্তুতি
নেওয়ার শেষ সুযোগ এটাই। সেই সঙ্গে
আমরা এই সিরিজে নিজেদের যাবতীয়
ভুলগুলো শোধরে ভালো খেলার চেষ্টা
করবো।’

শেয়ার করুন

পাঠকের মতামত