আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টাইগারদের ছোবল দেয়ার ইঙ্গিত?

টাইগারদের ছোবল দেয়ার ইঙ্গিত?

নাগিন ড্যান্সের সুখ স্মৃতিটা কালকের এশিয়া কাপের ম্যাচের পর নিশ্চয়ই টাইগারদের জন্য দুঃসহ হয়ে উঠেছে কিছুটা। কারণ ১৬৪ রানে লো স্কোরিং ম্যাচে লঙ্কানদের কাছে একরকম শোচনীয় হারই মানতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। ‘নাগিন ডার্বি’তে পরিষ্কার পরাজয়। সামনে এশিয়া কাপের টিকে থাকার লড়াই। কারণ পরের রাউন্ডে যেতে রবিবারের ম্যাচে আফগানদের হারানোর কোনো বিকল্প নেই সাকিব বাহিনীর সামনে।

এমন বাঁচা মরার লড়াইয়ের আগে একরকম খোঁচা নিয়েই হাজির হয়েছেন আফগান স্পিনার রশিদ খান। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে রশিদকে দেখা গেছে নাগিন ভঙ্গিতে। তার এই সর্প রূপকে অনেকেই টাইগারদের জন্য খোঁচা হিসেবে দেখছেন।

অনেকে আবার সেই ছবির নীচে ‘বাংলাদেশকে ঘায়েল করবেন এমন ছোবল দিয়ে’ এই জাতীয় মন্তব্যও করছেন। একজন আবার লিখেছেন, ‌‘থাক রশিদ ভাই নাগিনের দরকার নেই। শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ এমনিতেই ভয় পেয়ে আছে।

এদিকে সংবাদ সম্মেলনে আফগান কোচ জোনাথন ট্রটও বলেছেন, বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানই ফেবারিট। ৩ সেপ্টেম্বর রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে আফগান কোচ তার নিজের দলকেই এগিয়ে রাখছেন।

চলতি বছরের জুলাই মাসেই তার অধীনে আফগানিস্তান নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে কাবু করেছে। ট্রট বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত