আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লাহোর যাচ্ছেন লিটন

লাহোর যাচ্ছেন লিটন

জ্বরের কারণে এশিয়া কাপে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাস। তার বদলে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই মুহূর্তে অনেকটাই সুস্থ লিটন। ফলে সোমবার রাত নয়টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।

এশিয়া কাপের স্কোয়াডে এই মুহূর্তে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ তামিম। তবে অভিষেক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তামিম।

নাঈম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। রোববার আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। এখন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের মতো বড় দল। তাই দলের গভীরতা বাড়াতে লিটনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির একটি সূত্র সমকালকে নিশ্চিত করেছে, ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লিটনের পাকিস্তান যাওয়ার কথা। তার মানে, এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচগুলোতে লিটনের খেলার সম্ভাবনা থাকছে।

তবে এই ওপেনার কে কার পরিবর্তে দলে নেওয়া হবে সেটা এখনো জানানো হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জনিয়েছেন দলে ইনজুরি শঙ্কা আছে বলেই লিটনকে পাঠানো। সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত