আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পঞ্চমবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

পঞ্চমবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

ঘোষিত হল ফিফা ব্যালন ডি’অর ২০১৫ জয়ী সেই ফুটবলারের নাম।গত বছর অসাধারণ পারফর্ম করে ৫টি ট্রফি জয়ে অবদান রাখা আর্জেন্টাইন ও ক্লাব বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি।

লিওনেল মেসি এ নিয়ে পঞ্চমবারের মত বর্ষসেরার এই পুরষ্কার জিতলেন, যা তাকে অনন্য এক উচ্চতায় আসীন করেছে। সবশেষ ২০১২ সালে তিনি বর্ষসেরার খেতাবে অভিষিক্ত হয়েছিলেন। আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো শিরোপা না জিতলেও ক্লাব ফুটবলে কোনো কিছুই অধরা নেই তার।


২০১৫ এর বর্ষসেরার খেতাব তারই হতে যাচ্ছে, এটা অনেকে আগে থেকেই অনুমিত ছিল। শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল। সুইজারল্যান্ডের জুরিখে ফিফা হেড কোয়ার্টারে তারা ঝলমলে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দিয়ে প্রকৃত খেলোয়াড়ের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হলো শুধু।


উল্লেখ্য, ফুটবলে এবারের বর্ষসেরা স্বীকৃতির মনোনয়নে থাকা অন্য দুই খেলোয়াড় ছিলেন তারই ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার এবং গতবারের বর্ষসেরা রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।

২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন ফিফার ২০৭টি সদস্য দেশের জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফিফা ও ফ্রান্স ফুটবল সামায়িকীর বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে।

শেয়ার করুন

পাঠকের মতামত