আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ঘটনাবহুল ম্যাচ ড্র করল বাংলাদেশ

ঘটনাবহুল ম্যাচ ড্র করল বাংলাদেশ

বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ ফিফা প্রীতি ম্যাচটাও ড্র করেছে বাংলাদেশ। তবে এবার দুই দলই গোল পেয়েছে। ম্যাচের শুরুতেই বল দখলে লড়াই থেকে উত্তেজনা ছড়িয়েছিল ডাগআউটে। এর জেরে আফগানিস্তানের প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি এবং বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে লাল কার্ড দেখতে হয়েছে।

বাংলাদেশের খেলায় কোনো পরিকল্পনা ছাপ দেখা যায়নি। এলোমেলো ফুটবল খেললেও ৬ষ্ঠ মিনিটে ফ্রি কিকের সুযোগ আছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা। ম্যাচটির ১৭তম মিনিটে বল দখলের লড়াই থেকে দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা ছড়ায়।

ডাগআউটে থাকা আফগান কোচ তেড়ে যান বাংলাদেশ শিবিরের দিকে। উভয়পক্ষের কথা কাটাকাটির পর রেফারি দেখান লাল কার্ড। বিরতির আগমুহূর্তে দারুণ সুযোগ পেয়েও ডি বক্স থেকে গোল করতে পারেননি অধিনায়ক জামাল।

গোলশূন্য প্রথমার্ধের শেষদিকে বৃষ্টি নেমেছিল।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন আফগানিস্তানের জাবার শারজা। গোল খেয়ে যেন হুঁশ ফিরে বাংলাদেশি ফুটবলারদের। পাল্টা আক্রমণ থেকে দ্রুতই বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত