আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

২৪০ সদস্যের বাংলাদেশ দল গঠন

২৪০ সদস্যের বাংলাদেশ দল গঠন

আসন্ন ১৯তম এশিয়ান গেমসের জন্য ২৪০ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজুতে অনুষ্ঠেয় গেমসে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশের অ্যাথলেটরা।

দলে রয়েছে ১০৪ জন পুরুষ ও ৭৬জন মহিলা অ্যাথলেট, ৫৫ জন পুরুষ কর্মকর্তা ও প্রশিক্ষক এবং পাঁচজন নারী প্রশিক্ষক ও কর্মকর্তা। আরচারি (পুরুষ ও মহিলা), অ্যাথলেটিকস (পুরুষ ও মহিলা), বক্সিং (পুরুষ ও মহিলা), ক্রিকেট (পুরুষ ও মহিলা), ফুটবল (পুরুষ ও মহিলা), ব্রিজ (পুরুষ), গলফ (পুরুষ), হকি (পুরুষ), কাবাডি (পুরুষ ও মহিলা), শ্যূটিং (পুরুষ ও মহিলা), সাঁতার (পুরুষ ও মহিলা), ভারোত্তোলন (পুরুষ ও মহিলা), জিমন্যাস্টিকস (পুরুষ), কারাতে (পুরুষ ও মহিলা), দাবা, ফেন্সিং ও তায়কোয়ানডো ইভেন্টে অংশ গ্রহণ করবে বাংলাদেশের ক্রীড়াবিদগণ।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
অবশ্য গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনীর চার দিন আগেই আগামী ১৯ সেপ্টেম্বর ফুটবল ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এশিয়ান গেমসের অভিযান শুরু করবে। আর ২২ সেপ্টেম্বর ক্রিকেট নিয়ে মাঠে নামবে টাইগাররা। যে কারণে আগামী ১৬ ও ১৮ সেপ্টেম্বর চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে যথাক্রমে ফুটবল ও ক্রিকেট দল। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে চীনের উদ্দেশে যাত্রা করবে কন্টিনজেন্টভুক্ত অন্য অ্যাথলেটরা।

দলের সেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার। তার ডেপুটির দায়িত্বে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের চেয়ারম্যান ও বিওএ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এশিয়া মহাদেশের ৪৫টি দেশের আনুমানিক ১২ হাজার অ্যাথলেট এবারের আসরে অংশ নিতে যাচ্ছে। ৬১টি ডিসিপ্লিনের ৪৮১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে এসব ক্রীড়াবিদ। গেমসে বাংলাদেশ দল ভালো ফল করবে বলে দারুণ আশাবাদী বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

রবিবার বিওএ মিলনায়তনে গেমস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব বলেন,‘ সম্ভাব্য সেরা দল নিয়েই আমরা এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছি। বছরব্যাপী অনুশীলনে ছিল আরচারি ও শ্যটিংয়ের ক্রীড়াবিদরা। এ সময় বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টেও অংশ নিয়েছে তারা। ক্রিকেট থেকেও ভালো ফলাফল আশা করছি আমরা।’

বক্সিং ও অ্যাথলেটিকস ইভেন্ট থেকেও ভালো ফল পাবার সুযোগ আছে উল্লেখ করে বিওএ মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ বংশোদ্ভুত নারী বক্সার জিন্নাত ফেরদৌস এবং যুক্তরাজ্য প্রবাসী ১০০ মিটার স্প্রিন্টার ইমরানুর রহমানের কাছ থেকে সম্মানজনক ফলাফলের প্রত্যাশা রয়েছে।

শাহেদ রেজা বলেন,‘ এশিয়ান গেমসের আগের ফলাফলের তুলনায় এবার আরো ভালো ফলাফল আশা করছি। এবার ফলাফলের বিষয়ে আমরা বেশ ইতিবাচক। আশা করি দেশের জন্য এশিয়ান গেমস থেকে ভালো ফলাফল নিয়ে আসবে বাংলাদেশের অ্যাথলেটরা।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেফ দ্য মিশন এ কে সরকার, ডেপুটি সেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিওএ মিডিয়া কমিটির সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগির।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত