আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসিকে ছাড়াই জয় পেল ইন্টার মায়ামি

মেসিকে ছাড়াই জয় পেল ইন্টার মায়ামি

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য আর্জেন্টিনার সঙ্গে রয়েছেন লিওনেল মেসি। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ক্লাব ইন্টার মায়ামিকে। বিশ্বকাপজয়ী তারকা যোগ দেয়ার পরে ক্লাবটি এখনও হারের মুখ দেখেনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার মেসিকে ছাড়াই জয় পেল মার্কিন ক্লাব মায়ামি।

রোববার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটি। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে মায়ামি। 

মায়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো ক্যাম্পানা এবং একটি গোল করেন ফ্যাকুন্ডো ফারিয়াস। কানসাসের হয়ে গোল দুটি করেছেন ড্যানিয়েল সাল্লোই ও অ্যালান পুলিদো। 

ম্যাচের শুরুর দিকে কানসাস ফরোয়ার্ড ড্যানিয়েল সাল্লোইয়ের গোলে পিছিয়ে যায় মায়ামি। তাতে মেসিকে ছাড়া অসহায় লাগছিল মার্কিন ক্লাবটিকে। তবে ২৫ মিনিটে পেনাল্টির সুবাদে সমতায় ফেরে মায়ামি। পেনাল্টি থেকে সফল কিকের মাধ্যমে গোল করেন স্ট্রাইকার লিওনার্দো ক্যাম্পানা।

প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে স্কোরলাইনে আবারও নাম লিখিয়ে নিজের ও দলের জোড়া গোল পূর্ণ করেন ক্যাম্পানা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান ৩-১ করেন মায়ামি ফরোয়ার্ড ফ্যাকুন্ডো ফারিয়াস। বিপরীতে ৭৮ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন কানসাস স্ট্রাইকার অ্যালান পুলিদো। তবে শেষ পর্যন্ত দলটিকে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে।

এই জয়ের মাধ্যমে টানা ১২ ম্যাচে সফলতা পেল মায়ামি। এর মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হলেও হারের মুখ দেখেনি মেসির দল। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। এরপরে ধারাবাহিক সফলতা দেখে যাচ্ছে দলটি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত