আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

১২ ঘণ্টা আগেই মাঠে এলেন দর্শক

১২ ঘণ্টা আগেই মাঠে এলেন দর্শক

টাঙ্গাইলের সখীপুরে ঘটেছে একটি মজার ঘটনা। ফুটবল খেলা দেখতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রথম আসা পাঁচ দর্শককে আকর্ষণীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দেন আয়োজকেরা। বিষয়টি জানতে পেরে প্রথম দর্শকের পুরস্কার জিততে আজ শনিবার ভোর ৪টা ৪৭ মিনিটে খেলার মাঠে হাজির হন এক দর্শক। শুধু তা–ই নয়, তিনি সকালের নাশতা ও দুপুরের খাবারও নিয়ে এসেছেন। খেলা শুরুর ১২ ঘণ্টা আগে মাঠে আসায় বিষয়টি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে।

আজ বিকেল চারটায় সখীপুর সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। ওই খেলা দেখার জন্যই খুব ভোরে মাঠে হাজির হন নজরুল। খেলায় প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিত থাকার কথা।

টুর্নামেন্টের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রফিক-ই-বাদল প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত শওকত মোমেন শাহজাহানের স্মৃতি ধরে রাখতে সৃষ্টি সংঘ মাঠে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ বছর বিভিন্ন এলাকার আটটি দল অংশ নেয়। আজকের ফাইনালে উপজেলার বহুরিয়া ইউনিয়ন একাদশ দুরন্ত স্পোটিং ক্লাবের মুখোমুখি হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ফাইনাল খেলায় মাঠে আসা প্রথম পাঁচ দর্শককে পুরস্কৃত করা হবে। সেই প্রতিযোগিতায় অংশ নিতে নজরুল ইসলাম বাড়ি থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে ভোর ৪টা ৪৭ মিনিটে মাঠে হাজির হন। পরে তিনি স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে আবার মাঠে আসেন।

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ফুটবল খেলা খুবই পছন্দ করি। সখীপুরে যেখানে খেলা হয়, সেখানেই চলে যাই। ১৫ দিন আগে সেমিফাইনাল খেলায় জানতে পারি, প্রথম দর্শককে পুরস্কৃত করা হবে। সেই দিন থেকেই প্রস্তুতি নিতে থাকি। রাত তিনটায় উঠে রান্না করি। পরে একটি ব্যাগে করে খাবার নিয়ে হেঁটে ভোর ৪টা ৪৭ মিনিটে মাঠে এসে হাজির হই। তখন মাঠে কেউ ছিল না। মাঠের পাশের বাড়ির এক ব্যক্তি মসজিদে যাওয়ার সময় তাঁর সঙ্গে গিয়ে নামাজ আদায় করি। শাহাদত হোসেন নামের ওই মুসল্লিকে বিষয়টি জানাই। পরে আয়োজক কমিটিকে তিনি বিষয়টি জানান।

শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল প্রথম আলোকে বলেন, খেলা শেষে ওই দর্শককে পুরস্কৃত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় নজরুল ইসলাম নামের ওই দর্শককে আরও কয়েকজন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
খেলার মাঠে স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার প্রমুখ উপস্থিত থাকবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত