আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয়েছে দুই দল।

ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে দুই দল। ইনজুরির কারণে মাহিশ থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত হারিয়েছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তাই অনুমিতভাবেই পরিবর্তন এসেছে একাদশে।

লঙ্কান একাদশে থিকশানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামের পর ভারতের একাদশে ফিরেছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। এ ছাড়া অক্ষরের পরিবর্তে খেলবেন ওয়াশিংটন সুন্দর।
এশিয়া কাপের ১৬ আসরে এটি শ্রীলঙ্কার ১২তম ফাইনাল। এর মধ্যে সর্বশেষ আসরসহ ৬ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। চোট জর্জরিত দল নিয়েও ‘আন্ডারডগ’ তকমা নিয়ে ফাইনালে ওঠে লঙ্কানরা। তাদের সামনে এবার সপ্তম শিরোপা জয়ের সুযোগ।

অন্যদিকে, শক্তিশালী দল নিয়েও দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাচ্ছে না ভারত। এশিয়া কাপ দিয়ে সেই খরা কাটাতে চায় রোহিত শর্মার দল। এর আগে তারা সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ জিতলে অষ্টম শিরোপা ঘরে তুলবে দলটি।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

পাতুন নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান ও মাতিশা পাতিরানা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

 

শেয়ার করুন

পাঠকের মতামত