আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এক দিনেই ৪৪ হলুদ কার্ডের নতুন রেকর্ড

এক দিনেই ৪৪ হলুদ কার্ডের নতুন রেকর্ড

১৬ সেপ্টেম্বর, ২০২৩। রোজ শনিবার। দিনটি ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে বিশেষ একটা জায়গা করে নিয়েছে। তবে ইতিবাচক কারণে নয়, নেতিবাচক কীর্তির মাধ্যমে। গত পরশু যে এক দিনেই ৪৪টি হলুদ কার্ড দেখানো হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি হলুদ কার্ডের রেকর্ড। এর আগের রেকর্ডটা ছিল ৪৩ হলুদ কার্ডের।

সেই রেকর্ডটাও হয়েছিল ২৫ বছর আগে। ১৯৯৮ সালের ২ আগস্ট ৪৩টি হলুদ কার্ড দেখানোর ঘটনা ঘটিয়েছিলেন রেফারিরা। ২৫ বছরের সেই রেকর্ড ভেঙে পরশু নতুন রেকর্ড গড়লেন রেফারিরা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল মোট ৭টি। সেই ৭ ম্যাচেই ৪৪ বার হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিদের। এর মধ্যে দুটি হলুদ কার্ড পেয়েছেন একজনে। দুই হলুদ কার্ড মিলে যেটি হয়ে গেছে লাল কার্ড। মানে রেফারিদের পরশু মোট কার্ড দেখাতে হয়েছে ৪৫টি। ৭ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানো হয়েছে টটেনহাম হটস্পার ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে-১৩টি। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি হলুদ কার্ডের রেকর্ড। কাণ্ডটা ঘটিয়েছেন রেফারি পিটার ব্যাংকস। দুই বদলি খেলোয়াড়সহ টটেনহামের খেলোয়াড়দের দেখানো হয়েছে ৬টি হলুদ কার্ড। এক বদলিসহ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের দেখানো হয়েছে ৭টি হলুদ কার্ড।


এর মধ্যে শেফিল্ডের স্কটিশ ফরোয়ার্ড ওলি ম্যাকবার্নি পেয়েছেন দুটি হলুদ কার্ড, যা মূলত লাল কার্ড। ফলে ১৩ বার হলুদ কার্ডের পাশাপাশি পিটার ব্যাংকসকে একবার লাল কার্ডও বের করতে হয়েছে। বারবার ফাউল আর হলুদ কার্ড কাণ্ডে সময়ক্ষেপণের কারণে ম্যাচটি ইনজুরি সময় দেওয়া হয় ১৫ মিনিট। সেই ১৫ মিনিটের ১৪ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যাকবার্নিকে। ম্যাচে ২-১ গোলে জিতেছে টটেনহাম। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি হলুদ কার্ড দেখানো হয়েছে অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস ম্যাচে। ম্যাচে অ্যাস্টন ভিলা জিতেছে ৩-১ গোলে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত