আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকেটে অনগ্রসর দেশগুলোর রোল মডেল বাংলাদেশ

ক্রিকেটে অনগ্রসর দেশগুলোর রোল মডেল বাংলাদেশ

নেপাল, আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও পাপুয়া নিউগিনির মতো উঠতি, অনগ্রসর দেশগুলোর সামনে বাংলাদেশের ক্রিকেটের উত্থানকে অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরতে চায় আইসিসি। তাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে গবেষণা করবে সংস্থাটি।

গত ডিসেম্বরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই অভিপ্রায়ের খবর চাউর হয়েছিল। গবেষণার দায়িত্বটা দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার ডেইকেন ইউনিভার্সিটির বিজনেস বিভাগের ডিরেক্টর শিলা এনগুয়েনকে।

দুই সদস্যের গবেষক দল ঢাকায় আসেন মঙ্গলবার। চার দিন ব্যাপী গবেষণার কাজও শুরু করেছেন তারা। এজন্য বিসিবির পরিচালক, কর্মকর্তা, ক্রিকেটারসহ অনেকের সঙ্গেই কথা বলবেন গবেষকরা। পুরো গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এরং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। যিনি বর্তমানে আইসিসিতে ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।

গতকাল মিরপুরে কাজের ফাঁকে শিলা এনগুয়েন সাংবাদিকদের বলেন, “আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। বিসিবির কর্মকর্তাদের সঙ্গে গত ১২ ঘন্টায় আমি যেটুকু জেনেছি তা সত্যিই অসাধারণ। বাংলাদেশ অনেক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়া থেকে আসায় আমরা সবকিছু জানতে পারবো না। এখানকার মানুষ খুবই আন্তরিক ও ক্রিকেট পাগল যা মাঠে প্রতিফলন হয়। ক্রিকেটের প্রতি টান তৈরি হয় একটা সংস্কৃতি থেকে যা দেশটির সুনাম বৃদ্ধি করে। ক্রিকেট দেশটির খেলাধুলার একটি অংশ। ভালো প্রশাসক ও সরকার এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতায় এটি পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “এখন আমরা সাতটি দেশের কথাই বিবেচনা করছি। বাংলাদেশ বাকি দেশগুলোর জন্য রোল মডেল। এটা বাংলাদেশের সত্যিই গর্ব করার বিষয়।”


শেয়ার করুন

পাঠকের মতামত