আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন দেশের ক্রিকেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহূর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ গুয়াহাটিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তামিম।

বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস-এ সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার প্রচারিত হবার পর আলোচনাটি আরও বেশি ডালপালা মেলেছে। তামিমের মনোভাবকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন অধিনায়ক সাকিব। দলের প্রয়োজনে যেকোনো পজিশনে তামিমের না খেলার ইচ্ছায় অসন্তুষ্ট সাকিব।


দেশের সবচেয়ে বড় দুই তারকার দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই পুরো দেশকে বিভক্ত হতে বাধ্য করেছে। এমন সব বিতর্কের আড়ালে বাংলাদেশের বাজে পারফরমেন্স ঢাকা পড়েছে।

এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

আরো খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরো বেশি হতাশার কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগাররা।

এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২৫ট ৩০ মিনিটে।

যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ^কাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামীকাল শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।

গতকাল রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেরিত এক ভিডিওতে দেখা গেছে অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোয়াড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায়না।

তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বপূর্ন একটা ইভেন্টের আগে অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত