আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বছরের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়

বছরের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়

বছরের শুরুতেই প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। ফলে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ।

টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। প্রথম তিন ওভার থেকে তারা ২৬ রান তুলে নেন। তবে, ইনিংসের চতুর্থ ওভারে দুভার্গ্যজনক রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার (৭ রান)।

ইনিংসের সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বাতাসে ভাসিয়ে দেন তামিম। সিবান্দার হাতে লংঅফে ধরা পড়েন তিনি। বিদায়ের আগে ২৪ বলে তিনটি চার আর একটি ছক্কায় ২৯ রান করেন তামিম।

অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৬ রান করে উইলিয়ামসের বলে দলীয় দশম ওভারে বোল্ড হন অভিষিক্ত হওয়া শুভাগত হোম। মুশফিকুর রহিমের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে বিদায় নেন সাব্বির রহমান। দলীয় ১৫তম ওভারে গ্রায়েম ক্রেমারের বলে তুলে মারতে গিয়ে ম্যালকম ওয়ালারের তালুবন্দি হন সাব্বির। তবে বিদায়ের আগে ৩৬ বলে ৪টি চার আর একটি ছক্কা হাঁকান ৪৬ রান করা সাব্বির।

পরের ওভারেই ফেরেন মুশফিক। মাসাকাদজার বলে সিকান্দার রাজার তালুবন্দি হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ২৬ রান। ১৯ বলে তিনটি বাউন্ডারি হাঁকান মুশফিক। দ্রুত ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদও। মাত্র ৭ রান করেন এই অলরাউন্ডার। তবে শেষে অভিষিক্ত নুরুল হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু ভালোভাবেই শেষ করেন সাকিব আল হাসান।

শেয়ার করুন

পাঠকের মতামত