আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আসছে

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আসছে

চার বছরের অপেক্ষার পালা শেষ হতে চলছে। এক দিন পরই ভারতে বসতে যাচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে সব শেষ আসর শেষ হয়েছিল সেখান থেকেই আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আসর। তবে ম্যাচ শুরুর এক দিন আগেই অর্থাত্ আগামীকালই আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত হবে ওয়ানডে বিশ্বকাপের।

বুধবার ৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঐ দিন ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। এর আগে আজ সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে এদিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় সেই দলের অধিনায়করা আহমেদাবাদে উপস্থিত হবেন ক্যাপ্টেনস ডেতেই।

এদিকে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমক করে তুলতে যেমন থাকবেন একঝাঁক বলিউড তারকা, তেমনি থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করবেন বলিউড তারকা রণবীর সিং। এছাড়া থাকবেন তামান্না ভাটিয়ারও। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিত্ সিং, আশা ভোঁসলেও থাকবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের তথ্য দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

১১ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেই খবর শোনার পর থেকেই তো সকলের প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। গত মাসেই ওডিআই বিশ্বকাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। সেই থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। সেখানেই শেষ পর্যন্ত কোনো অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে, তা তো সমই বলবে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের দিন যত ঘনিয়ে আসছে, অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কর্মযজ্ঞ ততই বাড়ছে। পারফরমারদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াও চলছে জোরেশোরে। যারা উদ্বোধনী ম্যাচের টিকিট কেটেছেন, তারা সুযোগ পাবেন উদ্বোধনী অনুষ্ঠান দেখার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত