আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

আফগানিস্তানের অঘটন!

আফগানিস্তানের অঘটন!

বিশ্বকাপের মঞ্চ। অথচ কোনো অঘটন ঘটবে না, তা হয় নাকি? বিশ্বকাপের ১৩তম দিনের মাথায় সেই অঘটন দেখল ক্রিকেটবিশ্ব। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন ঘটল আফগানিস্তানের হাত ধরে। দিল্লিতে ইংলিশদের কাঁপিয়ে দিয়েছে আফগানরা।

আফগানিস্তানের ২৮৪ রানের জবাবে ইংলিশরা অল আউট হয়ে গেছে ২১৫ রানে।
আফগানিস্তান ম্যাচ জিতেছে ৬৯ রানে। টস হেরে আগে ব্যাটিং করে লড়াকু সংগ্রহই আফগানিস্তানকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। সেটাকে বাস্তবতায় রূপ দিয়েছেন আফগান বোলাররা।

আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শুরুটা করেন ফজলহক ফারুকী। ফেরান জনি বেয়ারস্টোকে। এই পেসারের বলে এলবিডাব্লিউ হয়েছেন ইংলিশ ওপেনার।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বেয়ারস্টো।

এরপর মালানের সঙ্গে রুটের ৩০ রানের জুটি। দুর্দান্ত এক ডেলিভারিতে রুটকে বোল্ড করে এই জুটি ভাঙেন মুজিব-উর-রহমান। ১১ রানে ফেরেন রুট। তৃতীয় উইকেটে মালানের সঙ্গে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হ্যারি ব্রুক।

তবে দুজনের হুমকি হয়ে ওঠা জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ফেরান মালানকে। ভরসা হতে পারেননি অধিনায়ক বাটলারও। ব্যক্তিগত ৯ ও দলীয় ৯১ রানে নাভিন-উল-হকের বলে বোল্ড হয়েছেন তিনি।

অধিনায়ককে অনুসরণ করেছেন লিভিংস্টোন। ব্যক্তিগত ১০ রানে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হয়েছেন তিনি। এই আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত ধরে রেখেছিলেন ব্রুক। ইংলিশদের আশার ফেরারিকে ইকরাম আলিখিলের ক্যাচ বানান মুজিব। ব্রুক ৬৬ রানে আউটের পর ইংল্যান্ড স্কোরবোর্ডে আর যোগ করতে পেরেছে ৪৬ রান। দিনের শুরুটাই অবশ্য আফগান-রূপকথার বার্তা দিয়ে শুরু হয়েছিল। ইংলিশদের হতাশায় ডোবানো ইব্রাহিম জাদরান আর রহমানউল্লাহ গুরবাজের ওপেনিং জুটি থেকে আফগানরা পায় ১১৪ রান। ইব্রাহিম ২৮ রানে আউট হওয়ার পর ছোটখাটো একটা ঝড় যায় আফগান ইনিংসে। ৮ রানের ব্যবধানে আউট হন রহমত শাহ ও গুরবাজ। গুরবাজের ৫৭ বলে ৮০ রান আফগানদের ইনিংসের তো বটেই এই ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

একপর্যায়ে ১৯০ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান। এখান থেকে তারা ২৮০ ছাড়িয়ে গেছে রশিদ খানের ২৩, ইকরামের ৫৮ ও মুজিবের ২৮ রানের ক্যামিং ইনিংসে। এই স্কোরগুলোই শেষ পর্যন্ত আফগানদের জয়ের পথ তৈরি করে দিয়েছে। যে পথে হেঁটে তারা এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত