আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ডাচদের কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা

ডাচদের কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা

৪৩ ওভারে দরকার ছিল ২৪৬। লক্ষ্য একদম ছোট নয়। তবে নেদারল্যান্ডসের বোলারদের তোপে নির্ধারিত ৪৩ ওভাবে সব উইকেট হারিয়ে রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে প্রোটিয়াদের রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিলো ডাচরা। এর আগে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায় নেদারল্যান্ডস।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে বৃষ্টির কারণে যথাসময়ে টস অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত একঘণ্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দুই ঘণ্টারও বেশি। ফলে ওভার কমিয়ে দেওয়া হয়েছে ৭টি করে। টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ২৭ ওভারে ১১২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে তারা দাঁড় করালো ২৪৫ রানের পুঁজি, ৪৩ ওভারেই! নেদারল্যান্ডসকে এই বড় রান এনে দেওয়ার কারিগর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই ১৯ বলে ২৯ আর আরিয়ান দত্ত ৯ বলেই ৩ ছক্কায় খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন আর কাগিসো রাবাদা নেন দুটি করে উইকেট।

২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে ৩৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে এরপরেই ধ্বস নামে প্রোটিয়া ব্যাটিং লাইনে। ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। ডেভিড মিলার লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ১৪৫ রানে ৫২ বলে ৪৩ রান করে মিলার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় তারা। শেষ দিকে কেশব মহারাজ কিছুটা লড়াই করেন। শেষ ব্যাটার হিসেবে ৩৬ বলে ৪০ রান করে মহারাজ আউট হলে ২০৭ রানে অলআউট হয় প্রোটয়ারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত