আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কোহলি আধুনিক যুগের কিংবদন্তি

কোহলি আধুনিক যুগের কিংবদন্তি

বিশ্বকাপে পাকিস্তানি ব্যাটার বাবর আজম খুব একটা ছন্দে নেই। সর্বশেষ গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং-সহায়ক পিচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাবর। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ওপেনাররা ভালো শুরু এনে দিলেও বাবর ১৮ রান করার পর নিজের উইকেট ছুড়ে এসেছেন।

অথচ বাবর একটু দায়িত্ব নিয়ে খেললেই লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল বলে মনে করছেন অনেকেই। যেটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে করে যাচ্ছেন বিরাট কোহলি। এই বিশ্বকাপেও রান তাড়ায় দারুণ ধারাবাহিক কোহলি। বিশ্বকাপে করেছেন নিজের ৪৮তম সেঞ্চুরিও। প্রায় প্রত্যেক মাচেই দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

ভারতের ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তা তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বাবর আজমের উচিত ছিল এই ম্যাচ জেতানোর। ঠিক যেমটা বিরাট কোহলি করে যাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে।

সেই সাংবাদিকের টুইটটি রিটুইট করেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

তিনি লেখেন, কোহলি আধুনিক যুগের কিংবদন্তি। কোনো প্রশ্ন নেই তাতে। প্রতিটি পরিস্থিতিতে এবং কন্ডিশনে রান করেছেন এবং ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। বাবর এবং আরও অনেকের কিং কোহলির কাছ থেকে শেখা উচিত। কথা শেষ। কারোর কোনো সন্দেহ আছে?

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত