আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাঠে ফেরার পথে নয়ার

মাঠে ফেরার পথে নয়ার

স্কিইং করতে গিয়ে পা ভেঙেছিল মানুয়েল নয়ারের। পুরোপুরি সেরে ওঠার পর গত মাসে তিনি ফেরেন অনুশীলনে। এখন ম্যাচ খেলার অপেক্ষায় এই অভিজ্ঞ গোলরক্ষক। বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলও দিলেন ইতিবাচক ইঙ্গিত।

বুন্ডেসলিগায় শনিবার ডার্মস্টাডের মুখোমুখি হবে বায়ার্ন। এ ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলের সবুজে ফিরতে পারেন নয়ার। ৩৭ বছর বয়সী এই গোলরক্ষককে খেলানোর ব্যাপারে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি টুখেল। শুক্রবার (২৭ অক্টোবর) তিনি জানান, সব দেখেশুনে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

টুখেল বলেন, যদি অনুশীলনে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নয়ার খেলবে। সে খেলার জন্য উন্মুখ হয়ে আছে এবং আমরাও তাই। আমি নিশ্চিত, আরও অনেকে নয়ারের ফেরা নিয়ে রোমঞ্চিত।

বায়ার্নের হয়ে সবশেষ গত ১২ নভেম্বরে শালকের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন নয়ার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি সবশেষ ম্যাচ খেলেন গত বছরের ১ ডিসেম্বর, বিশ্বকাপে জার্মানির হয়ে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানরা। এরপর ছুটি কাটানোর সময় স্কিইং করতে গিয়ে নয়ারের পা ভেঙে যায়, করাতে হয় অস্ত্রোপচার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত