আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জয় দিয়ে বিশ্বকাপ শুরর পর টানা চার হার

জয় দিয়ে বিশ্বকাপ শুরর পর টানা চার হার

আরও এক পরাজয়ের গল্প। আরও এক হতাশার গল্প বাংলাদেশের। জয় দিয়ে বিশ্বকাপ শুরর পর টানা চার হার। জয়ের আশায় শক্তির বিচারে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হেরে হতাশর ষোলকলা পূর্ণ করলো সাকিব আল হাসানের দল। ডাচদের কাছে ৮৭ রানে হেরে টানা পঞ্চম ম্যাচে হারের তেঁতো স্বাদ পেলো বাংলাদেশ।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটিতে ভর করে ২৩০ রানে অলআউট হয় নেদারল্যান্ড। ৮৯ বলে ৬৮ রান করে এডওয়ার্ডস।

২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪৫ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় তারা। লিটন দাস ১২ বলে ৩, তানজিদ হাসান তামিম ১৬ বলে ১৫ ও নাজমুল হাসান শান্ত ১৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

শুরুর ধাক্কা সামাল দিতে ব্যর্থ সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। স্কোর বোর্ডে ২৫ রান যোগ করতে আরও তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

সাকিব ১৪ বলে 5, মিরাজ ৪০ বলে ৩৫ ও মুশফিকুর রহিম ৫ বলে ১ রান করে আউট হন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ লড়াই চালিয়েও ব্যর্থ হয়।

দলীয় ১১৩ রানে ৪১ বলে ২০ রান করে রিয়াদ আউট হলে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় বাংলাদেশ। এরপর দ্রুতই আরও হারিয়ে ৪২ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। ডাচদের পক্ষে পল ভ্যান মিকিরিন নেন ৪টি উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত