আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভারত জিতল ১০০ রানে!

ভারত জিতল ১০০ রানে!

স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান ওঠার পর অনেকেই শঙ্কায় ছিলেন, এই রান নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিততে পারবে তো? পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা ইংরেজদের বিরুদ্ধে হেরে যাবে না তো? দিনের শেষে সমর্থকদের সব চিন্তা দূর করে দিলেন ভারতীয় বোলারেরা। বিশেষ করে মোহাম্মদ শামির বোলিং তোপে রীতিমতো বিধস্ত ইংলিশ শিবির।

যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়েও হাসতে হাসতে জিতল রোহিত শর্মার দল। ভারত জিতল ১০০ রানে। সকালে রোহিতের ব্যাট, সন্ধ্যায় শামির বলে রাতে জিতে গেল ভারত। এতে ছয় ম্যাচে পাঁচটিতেই হেরে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ বর্তমান চ্যাম্পিয়নদের। আর সবগুলো ম্যাচ জিতে শীর্ষে ভারত। লখনউর উইকেটে এর আগেও লো স্কোরিং ম্যাচ হয়েছে।

স্বাগতিক ভারতই এখানে বেশি রান বোর্ডে জমা করতে পারেনি অনেক ম্যাচে। তাই ২২৯ রানও যে এই ইংলিশদের জন্য কঠিন কিছু হতে পারে, এমন শঙ্কাও ছিল অনেকের। শেষ পর্যন্ত সেই শঙ্কাই বাস্তবে রূপ পেয়েছে। জবাব দিতে নেমে ভারতের দুই পেসার জাসপ্রতি বুমরাহ ও মোহাম্মদ শামির বোলিং তোপে ৩৯ রানের মধ্যেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

বুমরাহ ম্যাচের পঞ্চম ওভারে পরপর দুই বলে তুলে নেন ডাভিড মালান ও জো রুটকে। এরপর শামি ফিরিয়ে দিয়েছেন বেন স্টোকসকে। রুটের পর স্টোকসও রানের খাতা খুলতে পারেননি। দশম ওভারে উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা জনি বেয়ারস্টোকেও বোল্ড করে ফিরিয়েছেন শামি। অধিনায়ক বাটলারও টিকতে পারেননি বেশিক্ষণ।

মাত্র ১০ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। লিয়াম লিভিংস্টোন ২৭ এবং ক্রিস ওকস ১০ রানে ফেরেন। ভারতের হয়ে শামি নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার বুমরাহর ও কুলদীপের ২টি।

এর আগে প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানে। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৭ রান। এ ছাড়া লোকেশ রাহুলের ৩৯ ও সূর্যকুমার যাদবের ৪৯ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় ভারত। ভারত মূলত পিছিয়ে পড়ে টপ অর্ডারের ব্যর্থতায়। ৪০ রানের মধ্যে ফিরেছেন শুভমান গিল (৯), বিরাট কোহলি (০) ও শ্রেয়াস আইয়ার (৪)। এরপর রাহুলকে নিয়ে রোহিতের ৯১ রানের জুটি। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার উইলি। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন ওকস ও আদিল রশিদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত