আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে সিলেট জেলা দল চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে সিলেট জেলা দল চ্যাম্পিয়ন

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ (সিলেট বিভাগ)-এ চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল।মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ দল ৭৭ রানে মৌলভীবাজার অনুর্ধ্ব-১৮ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টসে জিতে সিলেট দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মৌলভাবাজার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে আরিয়ান ইসলাম সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া মাজহারুল ৩০ ও শাফি ২৮ রান করেন।১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাপাদার নাহিয়ান, ছোটন মিয়া ও নাবিলের বোলিং তোপে ১০৯ রানেই অলআউট হয়ে যায় মৌলভীবাজার। চমৎকার বোলিং নৈপূণ্যের জন্য তাপাদার নাহিয়ান ও নান্দনিক ব্যাটিংয়ের জন্য আরিয়ান ইসলাম যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে এ টুর্নামেন্ট। দলের সাফল্যে সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত