আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সাকিবকে প্রশংসায় ভাসালেন সুনিল গাভাস্কার

সাকিবকে প্রশংসায় ভাসালেন সুনিল গাভাস্কার

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আর সাকিবের পারফর্মেন্স যেন একে ওপরের পরিপূরক। এই সিরিজে সাকিব আল হাসানের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। এমনকি ক্রিকেট গ্রেট ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের চোখে সাকিবই সেরা।সম্প্রতি ‘শুধু ব্যাটিং রেকর্ডের সপ্তাহ’ শীর্ষক এক কলামে গাভাস্কার লিখেন, ‘ব্যাটসম্যানদের রাজত্ব সত্ত্বেও সাকিব আল হাসান অলরাউন্ড পারফরম্যান্সের জন্য এই সপ্তাহের সেরা ক্রিকেটার।’সাকিব কেন বিশ্বসেরা তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এ ভারতীয় ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসানের কথা আলাদা করে লিখতে হবে। একই টেস্টে শতরান করে এবং ১০ উইকেট নিয়ে ইমরান খান আর ইয়ান বোথামের নজির স্পর্শ করলো সে।’গাভাস্কার আরও লিখেছেন, ‘সেই ১৮৭৭ সাল থেকে শুরু করে ১০০০-এর বেশি টেস্ট খেলা হয়ে গেছে। মাত্র তিনবার এই ঘটনা ঘটেছে। এটা থেকেই প্রমাণ হচ্ছে কী বিরল কীর্তি এটা। সাকিব আগে তার প্রাপ্য কৃতিত্ব পায়নি। কিন্তু ওর বিরুদ্ধে যারা খেলেছে তারা জানে ও এমন একজন ক্রিকেটার, যে ব্যাট কিংবা বল দুটো দিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’চলতি সপ্তাহে ব্যাটসম্যানদের রেকর্ডগাথা নিয়ে গাভাস্কার লিখেন, ‘ব্যাটসম্যানদের কাছে গত কয়েক দিন শুধু রেকর্ড-ভাঙ্গার খেলা। প্রথমত ইউনিস খান। যথেচ্ছ শতরান করে গেল। তারপর ৫৬ বলে শতরান করে মিসবাহ স্পর্শ করলো ভিভ রিচার্ডসের রেকর্ড। আজহার আলি দুই ইনিংসে শতরান করলো। মোহাম্মদ হাফিজ অল্পের জন্য ইতিহাস রচনা করতে পারলো না।’রোহিত শর্মার অবিস্মরণীয় তাণ্ডবের বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল জিনিয়াস লিখেন, ‘ইডেনে রোহিত শর্মা রাজত্ব করলো। চার রানে ওর ক্যাচ পড়ার পর ঝড় তুলে ২৬৪ রান তুলে বিশ্বরেকর্ড গড়লো। চোট পেয়ে দু মাস মাঠের বাইরে থেকে ফিরেই এমন ইনিংস, এক কথায় অসাধারাণ। রোহিতের ইনিংসের সবচেয়ে যেটা ভালো লেগেছে ওর ইনিংসটিতে কোনো স্লগিং ছিল না।’

শেয়ার করুন

পাঠকের মতামত