আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সুযোগ নেই ইউরোপে ফেরার

সুযোগ নেই ইউরোপে ফেরার

ক্যারিয়ারের বড় একটা অংশই ইউরোপে কাটিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান এই ৩৬ বছর বয়সি তারকা ফুটবলার। কাতার বিশ্বকাপে নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরো তিন গোল। এবং গেল মৌসুমে পিএসজিয়ের হয়ে করেন ২১ গোল।

 

এতে করে গত সোমবার নরওয়ের তারকা আলিং হালান্ডকে হারিয়ে নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডিআর জিতেন লিওনেল মেসি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৮টি ব্যালন ডি’অর-এর মালিক একমাত্র লিওনেল মেসি। গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছাড়ার পর গুঞ্জন ওঠে আবারও হয়তো পারি জমাতে চলেছেন স্পেনে। ফিরবেন পুরোনো ঠিকানা বার্সোলোনাতে। তবে সেখানে না গিয়ে লিওনেল মেসি পাড়ি দেন আটলান্টিক। গেল মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ গোল করেন মেসি।

গত সোমবার নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জয়ের ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাত্কারে আবারও ইউরোপে ফেরা প্রসঙ্গে লিওনেল মেসি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ইউরোপে আমার অসাধারণ ক্যারিয়ার ছিল এবং আমি যা স্বপ্ন দেখেছিলাম সবই জিতেছি এখানে। এখন যেহেতু আমি যুক্তরাষ্ট্রে আসার সিদ্ধান্ত নিয়েছি, আমি মনে করি না যে আমি ইউরোপে খেলতে ফিরব।’

মেসি আবারও স্বীকার করেছেন যে তিনি গত মৌসুমে বার্সেলোনায় ফিরে আসার কথা ভেবেছিলেন কিন্তু কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। লিওনেল মেসি বলেন ‘আমি ফিরতে পারতাম, কিন্তু আমি আবার বার্সেলোনাতে ফেরার মতো সেরকম অবস্থা ছিল না। এমনকি আমি বার্সাতে ফিরে যাওয়ার কথা ভেবেছিলাম, সেখান থেকে আমার সব শুরু আমি চেয়েছিলাম আম সেখান থেকে ক্যারিয়ারের ইতি টানতে, কিন্তু তা সম্ভব হয়নি। ব্যাপারটা ঠিক তেমনই যে কারণে আমি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছি। সে কারণেই আর বার্সেলোনায় ফিরিনি।’

বার্সেলোনার ভয়াবহ আর্থিক অবস্থা স্পেন থেকে প্যারিসে চলে যেতে বাধ্য করেছিল মেসিকে। যদিও পরে শোনা গিয়েছিল সেখানে ফিরে ক্লাব ক্যারিয়ারের ইতি জানাবে তিনি। তবে তার আর হচ্ছে না। তিনি এখন যুক্তরাষ্ট্রেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

বলেন, ‘আমার জীবন এবং আমার ক্যারিয়ারে এই বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি খুব গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি সব গুরুত্বপূর্ণ ক্লাবের হয়ে খেলেছি। কেউ জানে না তবে আমি এখন বলতে পারি যে ইউরোপে আমার অনেক সুযোগ ছিল, ব্রাজিলের অনেক ক্লাব, অস্ট্রেলিয়ায়, যুক্তরাষ্ট্রে এমনকি পর্তুগালে অনেক ক্লাব আমাকে সই করার চেষ্টা করেছিল, তবে সেই সব ক্লাবে যাওয়ার আমার আগ্রহ ছিল না। আমি এমন কোথাও যেতে চেয়েছি যেখানে আমি স্বাধীন ভাবে খেলতে পারব। আমার মনে হয়েছে ইন্টার মিয়ামি আমার জন্য সঠিক স্থান।’

এর আগে ২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার যুব দলে যোগ দেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। প্রায় দুই দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ সালে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন তিনি। বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, কোনো একক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। কাতালান ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত