আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

প্রতিবারই চাপে ভেঙে পড়ার কারণে চোকার্স খেতাব পায় প্রোটিয়ারা। এবার আরও একবার বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ে ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গী অজিরা।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। শুরুতে বিপর্যয়ে পড়লেও ডেভিড মিলারের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৪৯ ওভার ৪ বলে ২১২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১১৬ বলে ১০১ রান করেন মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

২১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।

তবে এক রানের ব্যবধানে জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ওয়ার্নার ১৮ বলে ২৯ ও শূন্য করে আউট হন মিচেল মার্শ। এরপর ক্রিজে আসা স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হেড। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি পূরণ করেন তিনি। তবে দলীয় ১০৬ রানে ৪৮ বলে ৬২ রান করে আউট হন হেড।

হেডের বিদায়ের পর ৩১ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় অজিরা। এরপর জস ইংলিশকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন স্মিথ। তবে দলীয় ১৭৪ রানে ৬২ বলে ৩০ রান করে আউট হন স্মিথ।

এরপর মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে ব্যাট করে থাকেন ইংলিশ। তবে দলীয় ১৯৩ রানে ৪৯ বলে ২৮ রান করা ইংলিশকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন গেরাল্ড কোয়ার্টজে।

তবে আর কোনো বিপদ না ঘটিয়ে স্টার্ককে সঙ্গে দেখেশুনে খেলে ১৬ বলে হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রোটিয়াদের পক্ষে গেরাল্ড কোয়ের্টজে ও তাবরিশ সামশি নেন ৩টি করে উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত