আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অস্ট্রেলিয়ার শিরোপা জয়

অস্ট্রেলিয়ার শিরোপা জয়

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হয়ে ফাইনালে আসা ভারত, টানা ১০ জয়ের পথে ছিল অপ্রতিরোধ্য। কোনো প্রতিপক্ষকেই যারা সেভাবে পাত্তা দেয়নি, সেই দলই ফাইনালে উড়ে গেল অস্ট্রেলিয়ার কাছে। ভারতের তৃতীয় শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। নরেন্দ্র মোদি স্টেডিয়াম নীল উৎসবের বদলে বেদনার নীলে নিস্তব্ধ হয়।

টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ বলে স্কোর বোর্ডে ৩০ রান জমা করেই সাজঘরে ফেরেন শুভমান গিল। তিনি মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ৭ বলে মাত্র ৪ রানে ফেরেন। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩২ বলে ৪৬ রানের জুটি গড়ে ৪৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪ রানে আউট হন শ্রেয়াস আইয়ার। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় ভারত।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৫৪ রান করেন কোহলি। দলীয় ২০৩ রানের ফিফটি তুলে নিয়ে ৬৬ রানে ফেরেন লোকেশ রাহুল। রাহুল আউট হওয়ার আগে ৯ রানে ফেরেন রবিন্দ্র জাদেজা। ইনিংসের শেষদিকে আসা যাওয়ার মধ্যেই ছিলেন ভারতের ব্যাটসম্যানরা। শামি (৬), জাসপ্রিত বুমরাহ (১), সুরাইয়া কুমার যাদব(১৮) এবং ১০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন কুলদীপ যাদব। ৯ রানে অপরাজিত থাকেন পেসার মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড নেন ২টি করে উইকেট। টার্গেট তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ শামির করা বলে ক্যাচ তুলে দিয়ে দলীয় ১৬ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলীয় ৪১ রানে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মিচেল মার্শ।

দলীয় ৪৭ রানে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ফিরলে খেলা ভারতের দিকে ঘুরে যায়। সেই অবস্থা থেকে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ট্রাভিস হেড। জয়ের জন্য শেষদিকে ৪৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ট্রাভিস হেড বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ১২০ বলে ১৫টি চার আর ৪টি ছক্কায় ১৩৭ রান করেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল মোকাবেলা করে দুই রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল। মার্নাস লাবুশেন অপরাজিত ৫৮ রানে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপার জয় করে অস্ট্রেলিয়া। ধুলিস্মাৎ হয়ে যায় ভারতের তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত