আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠেই হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বর্ণা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ে ১৩ রানের ঐতিহাসকি জয় পায় বাংলা‌দেশ।

রবিবার (৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বেনোনিনের উইলোমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে ৪৪ রান তোলে বাংলাদেশ দল। ৭ম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন ওপেনার শামিমা সুলতানা। এর আগে ২৪ বলে ৪টি চার আর এক ছক্কায় ২৪ রান করেন তিনি।

এরপর সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ফের ৩৯ রানের জুটি গড়েন ওপেনার মুর্শিদা খাতুন। ১৭ বলে তিন চারে ১৬ রান করে ফেরেন সুবহানা। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ফের ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওপেনার মুর্শিদা খাতুন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ৫৯ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। ২১ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতান।

টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকাও। উদ্বোধনী জুটিতে ৯.৩ ওভারে ৬৯ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান দুই ওপেনার অ্যানেকে বোশ আর অধিনায়ক তাজমিন ব্রিটিশ। তাদের এই জুটির বিচ্ছেদ ঘটান রাবেয়া খান। ২৬ বলে তিন চার আর এক ছক্কায় ৩০ রান করে ফেরেন তাজমিন।

এরপর মাত্র ৩ রানের ব্যবধানে অ্যানেরি ডারকসেনকে ফেরান ফাতেমা খাতুন। ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭২ রান। জয়ের জন্য শেষ ৫৬ বলে প্রোটিয়া নারীদের প্রয়োজন ছিল ৭৮ রান।

এরপর দক্ষিণ আফ্রিকা শিবিরে একের পর এক আঘাত হানেন লেগ স্পিনার স্বর্ণ আক্তার। তার স্পিনে বিভ্রান্ত হয়ে পরের ৬০ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়া নারী দলটি। এই ৬ উইকেটের মধ্যে ৫টি নেন স্বর্ণা আক্তার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯ বলে ৯টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার অ্যানেকে বোশ। স্বর্ণা আক্তার ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের নারীদের এটি দ্বিতীয় জয়। তবে আফ্রিকার মাঠে প্রথম জয়। এর আগে ২০১২ সালে মিরপুরে প্রোটিয়া নারীদের সঙ্গে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত