আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাংলাদেশ ১৭২ রানেই শেষ

বাংলাদেশ ১৭২ রানেই শেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও শাহদাত দিপুর ব্যাটে কিছুটা বিপর্যয় এড়ালেও দ্বিতীয় সেশনে আরও ৪ উইকেট হারিয়ে নড়বড়ে অবস্থায় থেকে চা পান বিরতিতে গেছে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দ্রুতই জোড়া উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

 

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে দলীয় ২৯ রানে এই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

জাকির ২৪ বলে ৮ ও জয় ৪০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর দলীয় ৪৭ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুমিনুল হক ১০ বলে ৫ ও নাজমুল হাসান শান্ত ১৪ বলে ৯ রান করে আউট হন।

এরপর শাহদাত দিপুকে সঙ্গে নিয়ে শুরু চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। আর কোনো বিপদ না ঘটিয়ে প্রথম সেশন পার করে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও ব্যাট করতে থাকেন মুশফিক-দিপু। তবে ইনিংসের ৪০.৪ ওভারে অদ্ভুত এক আউট হন মুশফিক। ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।

৩৫ রানে ব্যাট করছিলেন এই মুশফিক। কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন দিপু। তবে দলীয় ১২৩ রানে ১০২ বলে ৩১ রান করে আউট হন তিনি।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ৭ রান করে নুরুল হাসান সোহান ও ৪২ বলে ২০ রান করে মিরাজ সাজঘরে ফিরে যান। ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই তাইজুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৫৪ রানে ১৩ বলে ৬ রান করে আউট হন তিনি। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম আউট হলে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস নেন ৩টি করে উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত