আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল

আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল

আগামী ১৯ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। মার্চের ১ তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দশম বিপিএলের। এবারও ঢাকা, সিলেট ও চট্টগ্রামের আয়োজিত হবে বিপিএলের ম্যাচগুলো।

 

আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলবে খেলা। ২৪ ও ২৫ জানুয়ারি সফর ও বিরতির পর ২৬ জানুয়ারি সিলেট পর্ব শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দুদিন বিরতি দিয়ে দলগুলো আবার ফিরে আসবে ঢাকায়।

৬ থেকে ১০ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় পর্ব শেষ করার দুদিন পর খেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বরাবরের মতোই ঢাকাতে।

প্রথম রাউন্ডে হবে ৪২টি ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে ১ মার্চ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত