আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

টাইগার যুবাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়

টাইগার যুবাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়

যুব বিশ্বকাপ জিতলেও, এশিয়া কাপ জেতা হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টের ১০ম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে বাংলাদেশ যুব দল। তবে এবার আর সুযোগ হাতছাড়া করলো না বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ।

 

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। জেওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

এছাড়া ফিফটির দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। শিবলি ১৪৯ বলে ১২৯, রিজওয়ান ৭১ বলে ৬০ ও আরিফুল ৪০ বলে ৫০ রান করেন। ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আরব আমিরাতের ব্যাটাররা। মাত্র ৪৫ রানের মধ্যে ৫ ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। সেই বিপর্যয়ে কাঁটিয়ে উঠতে ব্যর্থ হয় আরব আমিরাত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪ ওভারে ৮৭ রানে অলআউট হয় তারা। ১৯৫ রানের বিশাল জয় শিরোপা জয়ের উল্লাসে মাতে টাইগার যুবারা।

এর আগে ২০১৯ সালে প্রথমবার ফাইনালে উঠে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। যুব এশিয়া কাপের গত ৯ আসরের মধ্যে এককভাবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। একবার শিরোপা জিতে আফগানিস্তান। ২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত