আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো

লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো

বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভিন্ন করার আভাস দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে পা রাখেন। টাইগারদের লক্ষ্য ছিল কিউইদের মাটিতে তাদের বিপক্ষে প্রথম বারের মতো ওয়ানডে ফরম্যাটে সিরিজ জিতে নতুন অধ্যায় শুরু করার। তবে তা আর হয়নি প্রথম ম্যাচে বৃষ্টি বাধার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ থেকে ছিটকে যায় সফরকারীরা।

 

তবে এখনো তাদের সামনে সুযোগ রয়েছে হারের বৃত্ত ভেঙে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে তাদের ঘরের মাটিতে ওয়ানডে ফরম্যাটে প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি এই সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোর। সেই লক্ষ্যেই বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন টাইগাররা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করে বেরসিক বৃষ্টির কারণে ডিএলএস আইনে ৪৪ রানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে জয়ের কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি বাংলাদেশ। এতে করে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারে হাথুরুসিংহের শিষ্যরা। তবে সেই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হিসেবে ছিল দীর্ঘ দিন রান খরায় ভুগতে থাকা সৌম্য সরকারের রানে ফেরা। যা হয়তো পরের ম্যাচে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশকে।

যদিও এই সিরিজ শুরুর আগে ভিন্ন পরিকল্পনা ছিল টাইগারদের। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে মোট ১৮ ওয়ানডে ম্যাচ খেলেন টাইগাররা। সেসব দেখায় শতভাগ হার লাল-সবুজের প্রতিনিধিদের। তবে শেষ ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ শেষ করার সঙ্গে সঙ্গে বছরও শেষ করতে চায় বাংলাদেশ দল। কেন না এই ম্যাচের মধ্যে দিয়ে চলতি বছরের শেষ ওয়ানডে খেলবেন টাইগাররা। ২০২৩ সালে বিশ্বকাপসহ মোট ৩১টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র ১১টি ম্যাচে জয়ের দেখা পান শান্ত-মিরাজরা।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন নেই।

এছাড়া গেল জুন মাস থেকেই দলের সঙ্গে নেই তামিম ইকবাল। তাই বলা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে তরুণদের দিকেই তাকিয়ে ছিল নির্বাচকরা। তবে ফলাফল সেই আগেরটাই হলো। সবশেষ নিউজিল্যান্ডের মাটিতে ২০২১ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেন টাইগাররা। সেই সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিল দল। এবারও সেই পথেই রয়েছে।

তবে ফলাফল ভিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এর জন্য টাইগার ব্যাটারদের নিজেদের রঙ ছড়াতে হবে যেমনটি গেল কয়েক ম্যাচ ধরে দেখাতে পারছেন না। ব্যর্থতার বৃত্ত থেকে ব্যাটাররা বের হলেই হয়তো এবার ফলাফলে ভিন্নতা আনতে পারবে হাথুরুর শিষ্যরা। নয়তো এবারও পুরানো ফলাফলই দেখতে হবে, ব্যর্থতা নিয়েই শেষ করতে হবে বছর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত