আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাংলাদেশের ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সাফল্য বলতে ছিল একমাত্র টেস্ট জয়। ২০০৭ সালে তাসমান পাড়ের এই দেশটাতে প্রথমবার ওয়ানডে খেলেছিল টাইগাররা। ১৮টি একদিনের ম্যাচ খেলে জয়শূন্য ছিল বাংলাদেশ। অবশেষে ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে মুশফিক-শান্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) কিউইদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

 

বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ের দিনে হয়েছে বেশ কিছু রেকর্ডও। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েছিল কিউইরা। তবে সেই ম্যাচ ৬৭ রানে জিতেছিল নিউজিল্যান্ড। তবে এবার জয়ের হাসি হেসেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের (অলআউট হয়ে যাওয়া ম্যাচে) রেকর্ডও হয়েছে আজকের ম্যাচে। আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরে—১৬২। সব মিলিয়ে ওয়ানডেতে এ নিয়ে নবমবার ১০০-এর নিচে অলআউট হলো কিউরা, দেশের মাটিতে চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবার। ২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয়।

কিউইদের উড়িয়ে দেওয়ার দিনে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো ১০০-এর নিচে অলআউট করলো বাংলাদেশ। আগের দুটি ঘটনা ছিল ২০০৯ (জিম্বাবুয়ে, চট্টগ্রাম) ও ২০১১ সালে (ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রাম)।

আজকের ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে, ১টি মুস্তাফিজুর রহমান। এর আগে মাত্র একবার এমনটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। একমাত্র ঘটনাটি ছিল এ বছরেরই মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দেশের মাটিতে সম্পন্ন হওয়া টানা ১৭টি ওয়ানডে জেতার রেকর্ড নিয়ে নেপিয়ারে নেমেছিল নিউজিল্যান্ড, তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার ১৮টি টানা জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি। তবে ১৭ ম্যাচেই থামতে হলো তাদের। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি, ভারতের কাছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত