আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ

গেল বছরের আগে পর্যন্ত বাংলাদেশ যত বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে, তত বারই ফিরেছে শূন্য হাতে। যত শক্তিশালী দলই হোক না কেন, সফরকারীদের সামনে যেন প্রতিবারই অসহায় আত্মসমর্পণ করতে হতো টাইগারদের।

 

তবে ২০২২ সালে যেন হঠাৎ সফরকারীদের অন্ধকার অধ্যায়ে আলোর দেখা মেলে। সেই বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইতে আট উইকেটের ব্যবধানে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে তাসমানপারে নতুন এক শুরু করে টাইগাররা। এরপর গেল শনিবার ওয়ানডেতে ১৮ ম্যাচ পর বাংলাদেশ প্রথম জয়ের মুখ দেখ নিউজিল্যান্ডের বিপক্ষে। চলমান সফরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়।

এবার পালা টি-টোয়েন্টির। এই ফরম্যাটে জয় তুলে নিলেই যেন নিউজিল্যান্ডে ষোলকলা পূর্ণ হবে টাইগারদের। এবারের নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ দল। কুড়ি ওভারের এই ফরম্যাটে চলতি বছর রীতিমতো উড়ছে টাইগাররা।

২০২৩ সালে এখন পর্যন্ত আট টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা সব কটি ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচ হেরেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। সেই ধারাবাহিকতায় এবার যে বছরের শেষটা স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়তে চলেছে টাইগাররা, তা এক কথায় বলাই যায়।

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ সাল থেকে শুরু করে গেল বছর অবধি তাদের বিপক্ষে ৯ বার কুড়ি ওভারের এই ফরম্যাটে মাঠে নেমেছে বাংলাদেশ, যার মধ্যে সব কটিতেই হেরেছে তারা। সব মিলিয়েও জয়ের দিকে নিউজিল্যান্ডের পাল্লাই ভারী। এখন পর্যন্ত এই ফরম্যাটে ১৭ বার মুখোমুখি হয়েছে এ দুই দল। এর মধ্যে ১৪ ম্যাচে জিতেছে কিউইরা, বিপরীতে বাংলাদেশের জয় তিনটি। আর সবগুলোই মিরপুরে।

তাই এবার নিজেদের চলতি বছরের সাফল্যের ধারা কাজে লাগিয়ে তাসমানপাড়ে না পাওয়ার আক্ষেপটা হয়তো মিটিয়েই নিতে চাইবে শান্ত বাহিনী। আর অধিনায়ক শান্ত তো নজর দিয়েই রেখেছে সিরিজ জয়ের দিকে। আর যদি এমনটি হয়ে যায়, তাহলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য স্মরণীয় একটি বছর হয়ে থাকবে ‘২০২৩’।

এদিকে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচে ঐতিহাসিক জয় তুলে নিয়ে চাঙা টাইগাররা। ঘুড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় দেশে ফিরে এসেছেন চার ক্রিকেটার। তারা হলেন তানজিদ তামিম, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম ও রকিবুল হাসান। টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, মাহেদী হাসানরা অনেক আগে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নতুনদের নিয়েই গত পরশু শান্তরা ঘুরেছেন ওয়াইমারামা বিচে। এছাড়া গতকাল বড়দিন উপলক্ষ্যে দলের জন্য রাখা হয়েছিল অফিশিয়াল ডিনার। দলের ক্রিকেটাররা সবাই একসঙ্গে হয়ে ডিনার করেছেন। বড়দিনের আনন্দ ভাগাভাগি করেছেন। আগামীকাল মাঠে নামার আগে আজ অনুশীলনে নামবেন তারা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত