আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আমরা আত্মবিশ্বাসী ছিলাম

আমরা আত্মবিশ্বাসী ছিলাম

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই টাইগারদের নজর ছিল জয়ে, যা করে দেখিয়েছে শান্ত বাহিনী। পুরো দলগত পারফরম্যান্সে দাপট দেখিয়েই প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাতেই কিউইদের মাটিতে হয়ে গেছে নতুন ইতিহাস। শুধু তাই নয়, কিউইদের মাটিতে কুড়ি ফরম্যাটে দীর্ঘদিনের হারের বৃত্ত ভেঙেছে টাইগাররা। আর এই ম্যাচ শেষেই টাইগার তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কিউইদের ব্যাটিংয়ের পরেই জয়ের পথ দেখেছেন তারা। এরপর বাকিটা তো ব্যাটাররাই করে দেখিয়েছেন।

 

গতকাল নেপিয়ারে নিউজিল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে নিউজিল্যান্ড, সফরকারীরা এই রান তাড়া করে ৮ বল হাতে রেখে। এবারই প্রথম এই ফরম্যাটে কিউইদের মাটিতে হারালো তারা। ম্যাচ শেষে ব্রডকাস্টার টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে শান্ত জানান তার এই ইতিহাস গড়ার পর অনুভূতি। বলেন, ‘অনেক খুশি। অনেক বেশি গর্বিত এই জয়ে। দারুণ অনুভূতি।’

এর আগে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এদিন টস জিতেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শান্ত। এরপর শান্তর সিদ্ধান্ত যে যথার্থ, তা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন টাইগার বোলাররা। শুরুতে শেখ মাহাদী ও শরিফুল ইসলামের বোলিং তোপে স্কোর বোর্ডে ৫০ জমা করতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত তারা ১৩৪ রান করে থামে। জয়ের ভিত গড়ে দিয়েছেন মূলত বোলাররাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান-মুস্তাফিজুর রহমান। তাই ম্যাচ শেষেও বোলারদের কৃতিত্ব দেন অধিনায়ক। বলেন, ‘বোলিং পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তারা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, সাকিব (তানজীম) খুব ভালো বোলিং করেছে। শেখ মেহেদীর পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’

এরপর ব্যাটারদের নিয়ে শান্ত বলেন, ‘শেষ দিকে কিছুটা চাপ ক্রিকেটের সৌন্দর্য। আমার মতে, এ ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সব সময়ই চ্যালেঞ্জিং। তবে তাদের (১৩৪ রানে) আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে।’

এদিকে প্রথম ম্যাচ জেতার পর এবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। চলতি বছর এই সিরিজের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সিরিজ খেলে সবকটিই জিতেছে বাংলাদেশ। তার মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন ও আফগানিস্তানকে করে হোয়াইটওয়াশও। তাই বলা যায়, সেই সাফল্য এই সিরিজেও টানতে চাইবে বাংলাদেশ। সিরিজের আগামী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে, যেখানে গেল বছর প্রথম বারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট ফরম্যাটে জয় পেয়েছিল টাইগাররা। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘নেপিয়ারের আত্মবিশ্বাস, মাউন্ট মঙ্গানুইয়ে কাজে দেবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন খুবই আত্মবিশ্বাসী। তবে আমাদের এখন পরের ম্যাচের জন্য পরিকল্পনা করতে হবে এবং আশা করব সবাই নিজেদের কাজটা করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত