আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

দেশে ফিরেছে টাইগাররা

দেশে ফিরেছে টাইগাররা

নিউজিল্যান্ড সফরে গিয়ে বারবার ব্যর্থ হয়ে ফেরা, সফলতার খোঁজে মরিয়া হয়ে থাকা বাংলাদেশ এবার হারের বৃত্ত ভেঙেছে। এতেই ক্ষান্ত হয়নি, স্বাগতিকদের বুকে ভয় ধরিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে। সবকিছু মিলিয়ে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, সেরা ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়া বিশ্বকাপে ভরাডুবির পর এমন ভয়ডরহীন খেলার পর সফলতায় গোটা দেশে প্রশংসায় ভাসছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

 

এমন পরিবেশেই গত পরশু, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন রাতে দেশে ফিরেছে টাইগাররা। দেশে ফিরেই বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে কিউদের মাটিতে সিরিজ-সেরার খেতাব অর্জন করা শরীফুল ইসলাম। এ সময় সিরিজ জয়ের হাতছানি থাকার পরও সমতায় শেষ করায় খানিকটা আফসোস প্রকাশ করেন টাইগার এই পেসার।

এবারের নিউজিল্যান্ড সফরে তাসকিন আহমেদ, এবাদত ইসলাম দলে ছিলেন না। অভিজ্ঞ পেসার বলতে ছিলেন শুধু মোস্তাফিজুর রহমান। তবে তাকে ছাঁপিয়ে পুরো আলো নিজের দিকে কেড়ে নেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তিনি প্রথমে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচে ওভারপ্রতি ৪.৫০ গড়ে রান দিয়ে ৬ উইকেট নেন। এরপর টি-টোয়েন্টিতেও ৩ ম্যাচে পান ৬ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন নিয়মিত।

নিজের পারফরম্যান্সে খুশি হলেও শরিফুলের আফসোস আছে সিরিজ জিততে না পারার। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে, আমাদের পক্ষে ছিল।’ প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যে যার মতো এখন থেকে যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’ এমন দারুণ একটি সিরিজ পরবর্তী সিরিজগুলোতে পারফর্ম করতে সহায়তা করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। আলহামদুলিল্লাহ, শেষ কয়েকটি ম্যাচ ধরে আমি ভালো খেলছি। তো এটা আমাকে বুস্টআপ করবে বিপিএলে ভালো খেলার জন্য। এছাড়া আমি চেষ্টা করব ভালো খেলার জন্য।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরীফুলকে প্রশংসায় ভাসান টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সে সময় শরীফুলকে দলের সেরা পেসার হিসেবেও উল্লেখ করেন কোচ। এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘খুব ভালো লাগছে। প্রতিটা খেলোয়াড়ই চায় সেরা হতে। যে পর্যায়ে আছি, আমি যদি ধরে রাখি, এরপর তাসকিন ভাই এলে দলটা আরও গোছানো হবে। আমরা আরও সেরাটা দিতে পারব।’ শুধু সতীর্থ, কোচ কিংবা সমর্থকদের নয়, প্রশংসা পেয়েছেন স্বাগতিকদের কাছ থেকেও। এ নিয়ে তিনি বলেন, ‘তারা খুব ভালো, সবাই আমাকে বলছিল এটা চালিয়ে যাও।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত