আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় সাকিবকে মাঠকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় সাকিবকে মাঠকর্মীদের ফুলেল শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন সাকিব। নির্বাচনের জয়ের পর দিনই অনুশীলন করতে মিরপুরে হাজির হন এই টাইগার অধিনায়ক। এমপি হওয়ার পর প্রথমবার মিরপুরে এসে মাঠ কর্মীদের ভালোবাসায় শিক্ত সাকিব।

 

সোমবার (০৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন তিনি। বিকাল ৩টার দিকে মিরপুরে ইনডোরে আসেন সাকিব। তার আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

ঘণ্টাখানেক অনুশীলন শেষে মাঠকর্মীদের সামনে আসেন সাকিব। এই সময় ফুলের মালা গলায় দিয়ে সাকিবকে বরণ করে নেন মাঠকর্মীরা। একটি ফুলের তোড়াও বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে তুলে দেন তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত